পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমা, ওয়েব সিরিজ ও অন্যান্য অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের অবৈধ ছড়াছড়ি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিগ্রামকে ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে জমা দিতে হবে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট।

মন্ত্রকের দাবি, টেলিগ্রামে দীর্ঘদিন ধরেই পাইরেটেড সিনেমা, ওটিটি কনটেন্ট এবং কপিরাইট লঙ্ঘনকারী বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে। শুধু অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট চ্যানেল বন্ধ করলেই দায়িত্ব শেষ হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশ, অবৈধ কনটেন্ট দ্রুত শনাক্ত করা, অভিযোগ গ্রহণ, কনটেন্ট সরানো এবং ভবিষ্যতে তা ছড়ানো আটকাতে আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বারবার নিয়ম ভাঙা চ্যানেল, গ্রুপ, বট, অ্যাকাউন্ট এবং তাদের পরিচালকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে হবে। প্রযোজক, ওটিটি সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি কীভাবে অভিযোগ জানাতে পারবে, সেই অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার বিস্তারিত তথ্যও চেয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকারি সূত্রের দাবি, এবার থেকে শুধু একের পর এক চ্যানেল বন্ধ করার নীতি নয়, পুরো প্ল্যাটফর্মের জবাবদিহির উপর জোর দেওয়া হচ্ছে। এর আগেই পাইরেটেড কনটেন্ট ছড়ানোর অভিযোগে ৩ হাজারেরও বেশি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনাল্ডো

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এবং তথ্যপ্রযুক্তি বিধি, ২০২১ অনুযায়ী মধ্যস্থতাকারী হিসেবে টেলিগ্রামের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। প্রতিটি পাইরেসি চ্যানেল সরকার চিহ্নিত করে দেবে, এমন অপেক্ষা করা চলবে না। নিজেদের উদ্যোগেই নিয়মিত নজরদারি চালাতে হবে। কেন্দ্র আরও জানিয়েছে, কপিরাইট লঙ্ঘন শুধুমাত্র দেওয়ানি অপরাধ নয়, এটি ফৌজদারি অপরাধও। তাই অবৈধ কনটেন্ট সরাতে গাফিলতি, অসম্পূর্ণ জবাব বা দায় এড়ানোর চেষ্টা হলে আইনি পদক্ষেপ করা হতে পারে। সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের চলচ্চিত্র শিল্প, ওটিটি প্ল্যাটফর্ম, সম্প্রচার সংস্থা, প্রযোজক, পরিবেশক এবং সৃষ্টিশীল শিল্পকে সুরক্ষা দেওয়া।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ