বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ বন্ধুদের আড্ডা মানেই চা, গল্প আর সঙ্গে মুখরোচক কিছু খাওয়ার খোঁজ। কিন্তু অল্প সময়ে এমন কী বানানো যায় যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু? সেই সমস্যার সহজ সমাধান হতে পারে চিকেন সাসলিক। রেস্তোরাঁয় খেতে ভালো লাগলেও এই জনপ্রিয় পদ খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে। মশলাদার চিকেন, হালকা পোড়া সবজি আর টক-মিষ্টি সসের মিশেলে তৈরি এই রেসিপি মুহূর্তেই আড্ডার মেজাজ আরও জমিয়ে তুলবে।

কীভাবে বানাবেন? 

উপকরণ: ৫০০ গ্রাম মুরগির মাংস (টুকরো করে কাটা), আধ কাপ টক দই, ২টি পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা কুচি, ৭-৮ কোয়া রসুন, ৪-৫টি কাঁচা লঙ্কা, ১ কাপ ধনেপাতা, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ আমচুর গুঁড়ো, ৪ টেবিল চামচ মাখন, ৩-৪ টুকরো কাঠকয়লা, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন।

আরও পড়ুন: কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

প্রণালি: প্রথমে চিকেন ছোট কিউব আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি বড় বাটিতে প্রথমে ফেটানো টক দই দিন। তাতে বেটে রাখা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন আর সর্ষের তেল মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে মাংসের টুকরোগুলি ভাল করে মেখে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। তার পর মাংসের টুকরোগুলি কবাব স্টিকে গেঁথে নিন। এ বার ফ্রায়িং প্যানে মাখন গরম করে কবাবগুলি হালকা হালকা করে ভেজে নিন। কবাবগুলি একটি বাটিতে রেখে অপর একটি বাটিতে কাঠকয়লা গরম করুন। বড় বাটির মধ্যে ছোট বাটিটা রেখে তার উপরে ঘি দিয়ে চাপা দিন। রান্না করা মাংসের টুকরোর সঙ্গে কাঠকয়লার বাটি এ ভাবে অন্তত আধ ঘণ্টা রাখুন। অন্য একটি প্যানে টম্যাটো সস ও চিলি সস মিশিয়ে সামান্য গরম করুন। এরপর তৈরি করা সাসলিকের উপর সেই সস ব্রাশ করে দিন। চাইলে আরও একটু বাটার লাগিয়ে হালকা গ্রিল করে নিতে পারেন। গরম গরম পরিবেশন করুন চিকেন সাসলিক। সঙ্গে রাখতে পারেন মেওনিজ বা স্পাইসি ডিপ। বন্ধুদের আড্ডায় এই রেসিপি একবার পরিবেশন করলে প্রশংসা আসবেই।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল