অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছোট্ট বয়সে সন্তানের গোলগাল চেহারা দেখে অনেক বাবা-মা খুশি হন। পরিবারের সদস্যদের মুখে শোনা যায়, ‘বাচ্চাটা বেশ স্বাস্থ্যবান হয়েছে!” কিন্তু ওজন যদি বয়স ও উচ্চতার তুলনায় দ্রুত বাড়তে থাকে, তা হলে সেটিকে শুধুই ‘স্বাস্থ্য’ বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কারণ শৈশবে অতিরিক্ত ওজন পরবর্তী সময়ে নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, শিশুর ওজন বাড়ার পিছনে একাধিক কারণ কাজ করতে পারে। শুধু বেশি খাওয়াকেই এর জন্য দায়ী করা যায় না।

অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার

প্যাকেটজাত খাবার, চিপস, বিস্কুট, চকোলেট, মিষ্টি, ভাজাভুজি কিংবা মিষ্টি পানীয় নিয়মিত খেলে শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি জমতে পারে। বিশেষ করে বাড়িতে তৈরি খাবারের বদলে এই ধরনের খাবারের অভ্যাস তৈরি হলে সমস্যা বাড়ে।

খেলাধুলার অভাব

আগের মতো মাঠে দৌড়ঝাঁপ বা বাইরে খেলাধুলার সুযোগ অনেক শিশুরই নেই। তার বদলে দীর্ঘ সময় মোবাইল ফোন, টেলিভিশন বা কম্পিউটারের সামনে বসে কাটছে। ফলে শরীরচর্চা কমছে, অথচ খাবারের মাধ্যমে ক্যালোরি গ্রহণ হচ্ছে আগের মতোই।

ঘুমের অনিয়ম

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত জাগার অভ্যাস এবং অনিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করাও জরুরি।

পারিবারিক প্রভাব

বাবা-মায়ের ওজন বেশি হলে শিশুর অতিরিক্ত ওজন হওয়ার সম্ভাবনাও কিছুটা বাড়তে পারে। এর পিছনে যেমন বংশগত কারণ রয়েছে, তেমনই পরিবারের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রারও বড় ভূমিকা থাকে।

আরও পড়ুনঃ টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

 শারীরিক বা হরমোনজনিত কারণকিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা বা নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও শিশুর ওজন দ্রুত বাড়তে পারে। তাই হঠাৎ ওজন বেড়ে গেলে বিষয়টি নজরে রাখা দরকার। শিশুর ওজন বাড়ছে মানেই অসুস্থ-এমনটা নয়। তবে বয়স, উচ্চতা ও শারীরিক বিকাশের সঙ্গে ওজনের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। তাই শিশুকে না খাইয়ে রাখা বা কঠোর খাদ্যনিয়মে বেঁধে ফেলার বদলে পুষ্টিকর খাবার, নিয়মিত খেলাধুলা এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস তৈরি করা প্রয়োজন। অস্বাভাবিক ভাবে ওজন বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর