চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

নিজস্ব প্রতিনিধিঃ  বর্তমান জীবনযাত্রায় কোষ্ঠকাঠিন্য একটি অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, দৈনন্দিন ব্যস্ততা সব মিলিয়ে এই সমস্যায় ভুগছেন অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে, সবসময় ওষুধের ওপর নির্ভর না করে প্রাকৃতিক উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব। কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক খাবার হলো ব্ল্যাক প্রুন বা শুকনো আলুবোখারা। এটি শুধু স্বাদে মিষ্টি নয়, বরং হজমশক্তি বাড়াতেও দারুণ উপকারী। এতে থাকা প্রাকৃতিক ফাইবার ও সর্বিটল নামক উপাদান মল নরম করতে সাহায্য করে এবং অন্ত্রের গতি স্বাভাবিক রাখে।ফলে সহজেই মলত্যাগ সম্ভব হয়।

পুষ্টিবিদদের মতে, রাতে কয়েকটি ব্ল্যাক প্রুন জলে  ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এই সহজ অভ্যাসটি ধীরে ধীরে হজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। ব্ল্যাক প্রুন শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে  উচ্চমাত্রার ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেণ্ট‌ ,প্রাকৃতিক ল্যাক্সেটিভ উপাদান ।এই উপাদানগুলো হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং মলত্যাগ সহজ  করে।

কোষ্ঠকাঠিন্য ছোট সমস্যা মনে হলেও দীর্ঘদিন অবহেলা করলে এটি বড় অসুবিধার কারণ হতে পারে। তাই ওষুধের উপর নির্ভর না করে প্রথমেই প্রাকৃতিক সমাধান খোঁজা উচিত। পর্যাপ্ত জল গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করে।অনেকেই কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুলের উপর নির্ভর করেন, তবে তা সবসময় সবার জন্য উপযোগী নয়। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফাইবারের কারণে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই প্রাকৃতিকভাবে ফলমূলের মাধ্যমে ফাইবার গ্রহণ করা অনেক সময় বেশি কার্যকর ও নিরাপদ।

Published by:

Share Link:

More Releted News:

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

সহজেই বানিয়ে ফেলুন পুঁটি মাছের সুস্বাদু চচ্চড়ি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

আজকের রাশিফল: গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন, পরিবারে সুখবর আসবে

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ