‘ডাব চিংড়ি’ অনেক হয়েছে, এ বার ছানা দিয়ে বানান এই সুস্বাদু রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে ভারী ও তেল-মশলাযুক্ত খাবারের বদলে অনেকেই হালকা অথচ স্বাদে ভরপুর কিছু খুঁজে থাকেন। এমন পরিস্থিতিতে রান্নাঘরে নতুন স্বাদ যোগ করতে পারে ‘ছানার ডাব মালাই’।  ডাবের নরম শাঁস, ঘন নারকেলের দুধ এবং নরম ছানার কোপ্তার এই রেসিপি শুধু নিরামিষ খাবারের তালিকায় বৈচিত্র্যই আনবে না, বরং পনির বা ছানার একঘেয়ে স্বাদেও দেবে নতুন মোড়।

বাঙালি রান্নায় ডাব চিংড়ি যেমন জনপ্রিয়, তেমনই এবার আমিষের বিকল্প হিসেবে ডাবের শাঁস ব্যবহার করে তৈরি এই পদ নজর কাড়ছে খাদ্যরসিকদের। ঘণ্ট-চচ্চড়ি বা শুক্তোর বাইরে নিরামিষ রান্নায় যারা নতুন কিছু চেষ্টা করতে চান, তাদের জন্য এই পদ হতে পারে আদর্শ পছন্দ।

উপকরণ: ২০০গ্রাম টাটকা ছানা (জল ঝরানো), ১ টেবিল চামচ ময়দা, ১০-১২ টি কিশমিশ, পরিমাণমতো সাদা তেল, ১ কাপ ঘন নারকেলের দুধ, ১/২ কচি ডাবের শাঁস, ১/২ চা চামচ গোটা জিরে, ৩-৪টি ছোট এলাচ, ২টি তেজপাতা, ৩-৪টি কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, ১ টেবিল চামচ চিনি,১/২ কাপ ঈষদুষ্ণ জল, এক চা চামচ ঘি, এক চিমটে গরম মশলা।

প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে টাটকা ছানা, সামান্য নুন ও ময়দা দিয়ে ভালো করে মেখে নিন, যতক্ষণ না মিশ্রণটি একেবারে নরম ও মসৃণ হয়। তার পরে মেখে নেওয়া ছানা দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। প্রতিটি বলের মাঝখানে ১–২টি কিশমিশ ভরে মুখ বন্ধ করে গোল আকার দিন। এর পর কড়াইয়ে তেল গরম করে ছানার বলগুলো হালকা সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই তেলে ফোঁড়নের জন্য জিরে, এলাচ ও তেজপাতা দিন। এরপর আদাবাটা দিয়ে হালকা নাড়াচাড়া যাতে কাঁচা গন্ধ দূর হয়। এবার এতে ডাবের শাঁস বাটা ও নারকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না শুরু করুন তারপর একে একে নুন, চিনি ও কাঁচালঙ্কা যোগ করুন। ঝোল ফুটে উঠলে সামান্য গরম জল দিন এবং ঝোল একটু ঘন হতে দিন। এরপর ভেজে রাখা ছানার কোপ্তা সাবধানে ঝোলে দিয়ে ২–৩ মিনিট অল্প আঁচে রান্না করুন, যাতে কোপ্তা নরম থাকে এবং ভেতরে যেন ঝোল ঢুকে যায়। শেষে আঁচ বন্ধ করে সামান্য ঘি, কাঁচালঙ্কা ও এক চিমটে গরমমশলা ছড়িয়ে ঢেকে ৫–১০ মিনিট রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা