যুদ্ধের আঁচ হেঁশেল পড়তেই নাভিশ্বাস মধ্যবিত্তের, কম গ্যাস খরচে সুস্বাদু রান্নার ‘টিপস্’ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ৮ মার্চ থেকে রান্নার গ্যাসের দাম আরও কিছুটা  বৃদ্ধি পেয়েছে।  ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে এই বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন রান্নার খরচে নতুন চাপ তৈরি করেছে। অনেক মহিলাই বলছেন, এখন হেঁসেল সামলানো সহজ নয়। গ্যাসের দাম বাড়লেও সচেতন রান্নার মাধ্যমে খরচ অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞরা কয়েকটি সহজ টিপস দিচ্ছেন, যা গ্যাসের ব্যবহার কমিয়ে বাড়িতে অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে।গ্যাস বাঁচানোর কার্যকর উপায়

১. মাঝারি আঁচে রান্না করুন

অনেকেই দ্রুত রান্নার জন্য বেশি আঁচ ব্যবহার করেন। মাঝারি আঁচে রান্না করলে গ্যাস সাশ্রয় হয় এবং খাবারও সুন্দরভাবে সেদ্ধ হয়।

২. বার্নার নিয়মিত পরিষ্কার রাখুন

ময়লা জমলে আগুন ঠিকমতো জ্বলে না। আগুনের রঙ সবসময় নীল রাখতে হবে। এতে গ্যাসের অপচয় কম হয়।

৩. ঢাকনা দিয়ে রান্না করুন

হাঁড়ি বা কড়াইয়ে ঢাকনা ব্যবহার করলে তাপ ভেতরে থাকে এবং খাবার দ্রুত সিদ্ধ হয়। ফলে গ্যাস কম লাগে।

৪. প্রেশার কুকার ব্যবহার করুন

ডাল, ভাত বা সবজি রান্নায় প্রেশার কুকার ব্যবহার করলে রান্নার সময় কমে এবং গ্যাসের খরচও কম হয়। 

৫. রান্নার আগে চাল ও ডাল ভিজিয়ে রাখুন

কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেগুলো দ্রুত সিদ্ধ হয়। এতে গ্যাস বাঁচে এবং রান্নার সময়ও কমে।

৬. ফ্রিজের খাবার সরাসরি রান্না করবেন না

ফ্রিজ থেকে বের করা মাছ বা সবজি কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে রান্না করুন। এতে গ্যাস কম খরচ হয়।

৭. তেলেভাজা খাবার কম বানান

অতি তেল ব্যবহার করলে রান্নায় বেশি গ্যাস লাগে। কম তেলেভাজা রান্না করলে স্বাস্থ্যও ভালো থাকে এবং গ্যাসও বাঁচে।

৮.বিকল্প যন্ত্র ব্যবহার করুন

চা বা ডিম সিদ্ধ করতে ইলেকট্রিক কেট্ল, খাবার গরম করতে মাইক্রোওয়েভ বা ইনডাকশন ব্যবহার করতে পারেন।

বর্তমানে অনেকের হেঁসেল বন্ধ। অনেকের দাবি, গ্যাস শেষ হওয়ায় উনুনে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। আতঙ্কিত গ্রাহকরা ইন্ডিয়ান ওয়েলের গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে ভিড় করছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সিলিন্ডার নেওয়ার ২১ দিন পরই দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার আগে বুকিং করলে সিস্টেম গ্রহণ করবে না। এই সহজ নিয়মগুলো মেনে চললে, বাড়িতে খরচ কমিয়ে সাশ্রয়ীভাবে রান্না করা সম্ভব।

 

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা