শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম  মানেই শুধু ঘাম আর অস্বস্তি নয়! এ সময় নিঃশব্দে বাড়তে থাকে আরেকটি অস্বস্তিকর সমস্যা, ফাটা গোড়ালি। অনেকেই মনে করেন, এটি কেবল শীতকালের সমস্যা। কিন্তু বাস্তবে চৈত্র-বৈশাখের তীব্র গরম, ধুলোবালি আর জলশূন্যতার কারণে পায়ের গোড়ালি আরও দ্রুত শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। অবহেলা করলে এই সাধারণ সমস্যা থেকেই হতে পারে ব্যথা, রক্তপাত এমনকি সংক্রমণও।

বিশেষজ্ঞদের মতে, গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ায় জলের ঘাটতি তৈরি হয়, যার প্রভাব পড়ে ত্বকের ওপর। পায়ের ত্বক ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে শক্ত ও রুক্ষ হয়ে ওঠে। খোলা স্যান্ডেল ব্যবহার, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা এবং পায়ের যত্নে অবহেলা, এসব কারণে গোড়ালি ফাটার প্রবণতা আরও বেড়ে যায়। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও সময়ের সঙ্গে ফাটল গভীর হতে পারে। এতে হাঁটাচলায় সমস্যা, তীব্র ব্যথা, এমনকি রক্তপাতও হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা জটিল আকার নিতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

তবে কিছু সহজ অভ্যাসে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন পা পরিষ্কার রাখা এবং ময়েশ্চারাইজ করা অত্যন্ত জরুরি। হালকা গরম পানিতে লবণ বা শ্যাম্পু মিশিয়ে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখলে মৃত কোষ নরম হয়। এরপর ফুট স্ক্রাবার দিয়ে আলতো করে পরিষ্কার করে ভালো মানের ফুট ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করলে ত্বক নরম থাকে। এছাড়া নারকেল তেল, অলিভ অয়েল বা গ্লিসারিন হালকা গরম করে মালিশ করলে ভালো ফল পাওয়া যায়। মধু-পানির মিশ্রণও প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কার্যকর। পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং আরামদায়ক জুতা ব্যবহার করাও খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি ফাটল খুব বেশি গভীর হয়, ব্যথা বা রক্তপাত শুরু হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর