ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে শরীর যেন ক্লান্ত হয়ে পড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম, পানিশূন্যতা আর অস্বস্তি যেন নিত্যসঙ্গী। এই পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে অনেকেই ডাবের জল কিংবা লস্যির মতো পানীয়ের উপর ভরসা রাখেন। কিন্তু প্রশ্ন উঠছে—এই দুই জনপ্রিয় পানীয়ের মধ্যে আসলে কোনটি বেশি উপকারী?

গরমে ডাবের জল কেন উপকারী: ডাবের জলকে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ড্রিংক বলা হয়। এতে ক্যালোরির পরিমাণ কম হলেও পটাশিয়াম, সোডিয়াম ও প্রাকৃতিক শর্করা থাকে, যা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, গরমে ডাবের জল শরীরকে দ্রুত হাইড্রেট করতে সক্ষম এবং ক্লান্তি কমাতে কার্যকর ভূমিকা নেয়। প্রতি ১০০ মিলি ডাবের জলে প্রায় ২৫০ মিলিগ্রাম পটাশিয়াম, ১০৫ মিলিগ্রাম সোডিয়াম এবং প্রায় ১৯ ক্যালোরি থাকে, যা শরীরের জন্য উপকারী।

 লস্যি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী: গরমে শরীর ঠান্ডা রাখার ক্ষেত্রে লস্যি বা ঘোলও খুব জনপ্রিয়। এটি একটি প্রোবায়োটিক পানীয়, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গরমে হজমের সমস্যা, অম্বল বা পেটের অস্বস্তি কমাতে লস্সি কার্যকর ভূমিকা নেয়।এর মধ্যে বিট লবণ, জিরার গুঁড়ো ইত্যাদি মেশালে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। এতে শরীর হাইড্রেটেড থাকার পাশাপাশি অন্ত্রের উপকারও হয়। প্রতি ১০০ মিলি ঘোলে প্রায় ৩ গ্রাম প্রোটিন, ৪০ ক্যালোরি, ১২০ মিলিগ্রাম ক্যালশিয়াম, ৪.৮ গ্রাম কার্বোহাইড্রেট, ১.৫ গ্রাম ফ্যাট এবং ৫০–৬০ মিলিগ্রাম সোডিয়াম থাকে।

আরও পড়ুন: তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

কোনটি বেশি উপকারী: ডাবের জল দ্রুত শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে এবং ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখে। অন্যদিকে, লস্যি হজমশক্তি উন্নত করে এবং দীর্ঘক্ষণ শরীরকে ঠান্ডা রাখে। তাই কোনটি ভালো তা নির্ভর করে শরীরের প্রয়োজনের উপর, তৎক্ষণাৎ হাইড্রেশনের জন্য ডাবের জল, আর হজম ও পেটের স্বাস্থ্যের জন্য লস্যি বেশি উপকারী।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান