ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাস মানেই সোনা-রুপো কেনার ধুম। এই বিশেষ দিনে মূল্যবান ধাতু কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করেন অনেকেই। তাই উৎসবের মরশুমে সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা থাকলে নজর রাখুন বাজারদরের দিকে। ধনতেরাসের আগে সোনা-রুপোর দামে কি মিলছে স্বস্তি? মঙ্গলবার (৩ নভেম্বর) কত হল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম? এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকেই সোনা ও রুপোর দামে পতন লক্ষ্য করা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এ ডিসেম্বর ডেলিভারির সোনার দাম প্রায় ১ হাজার ২০০ টাকা কমে প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৯ হাজার ৪৫ টাকায় নেমেছে। অন্যদিকে, রুপোর দাম কেজিতে প্রায় ৩ হাজার ৮০০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ১ টাকায়। বুলিয়ন বাজারে এদিন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ৩৬০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪ হাজার ৫২০ টাকা। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন: রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

আন্তর্জাতিক বাজারেও মূল্যবান ধাতুর দামে পতন দেখা গিয়েছে। কমেক্সে সোনার দাম প্রায় ০.৩৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৫৪ ডলারে নেমেছে। রুপোর দামও প্রায় ১.৩৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫০.১৮০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের কড়া অবস্থান এবং দীর্ঘদিন সুদের হার বেশি থাকার আশঙ্কা সোনার দামের উপর চাপ তৈরি করছে। পাশাপাশি আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও অপরিশোধিত তেলের দামের ওঠানামাও মূল্যবান ধাতুর বাজারে প্রভাব ফেলছে।

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর