রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: আশ্বিন ফুরিয়ে কার্তিকের মাঝামাঝি। তবুও বাংলায় দেখা নেই শীতের। তীর্থের কাকের মতো ঠান্ডার অপেক্ষায় বসে রয়েছে বঙ্গবাসী। তবুও এখনও পশ্চিমবঙ্গে গলদঘর্ম অবস্থা। বাতাসে জলীয় বাষ্পের অত্যাধিক উপস্থিতির জন্য ঘাম ছুটছে বঙ্গবাসীর। এদিকে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। যার ফলে শীতের পথে বাধা তৈরি হচ্ছে বলেই অনুমান আবহাওয়াবিদদের। তার মাঝেই খুশির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যে কবে থেকে পড়বে শীত? দিনক্ষণ জানিয়েছে হাওয়া অফিস। কালীপুজোর আগে ফিরবে ঠান্ডার আমেজ। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ কালীপুজো থেকেই রাজ্যে শীতের অনুভূতি আসতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তবে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। সেই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পডুন: ভারতের জন্য সুখবর, সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার

চলতি বছরে রাজ্যে শীতের প্রকোপ কিছুটা কম থাকবে বলেই আগাম পূর্বাভাস দিয়েছিল দিল্লির মৌসন ভবন। কারণ এল নিনো এফেক্ট কাজ করছে ভারতে। তাই এই সময়কালে সমুদ্র থাকবে উষ্ণ। যার ফলে শীতেও গোটা দেশে ঘূর্ণিঝড়ের দাপট থাকবে। মেঘলা পরিবেশ থাকায় বাধা পাবে উত্তুরে হাওয়া, যার ফলে শীত চলতি বছরে পড়বে কম। তাই জাঁকিয়ে শীতের আশা চলতি বছরে না করাই ভাল বলে মনে করছে হাওয়া অফিস। তবে কালীপুজো-দেওয়ালিতে শীত শীত অনুভূতি পাবে রাজ্যবাসী এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া বাংলার স্বাদ! রইল কই-হেলেঞ্চার সাবেকি রেসিপি

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের