ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারও এখন হ্যাকারদের নিশানায়! সাইবার হামলার জেরে ইউরোপের একাধিক দেশে বিপাকে পড়েছেন খুচরো ব্যবসায়ীরা। দূর থেকেই ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ খাবার। গত মাসে ফ্রান্সের একাধিক সুপারমার্কেটে একই ধরনের ঘটনার পর এবার বেলজিয়াম, সুইডেন, আয়ারল্যান্ড-সহ ইউরোপের আরও কয়েকটি দেশে ছড়াল এই বিপর্যয়। একের পর এক দোকানে ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যসুরক্ষা এবং ব্যবসায়িক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সোমবার (২ নভেম্বর) ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে রেফ্রিজারেশন ব্যবস্থায় অস্বাভাবিকতা ধরা পড়ে। বেলজিয়াম, সুইডেন, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিভিন্ন দোকানে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। কয়েকটি ক্ষেত্রে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। সুইডেনের ICA ও Coop সুপারমার্কেট চেনের কয়েকটি শাখা এই ঘটনার শিকার হয়েছে। Coop জানিয়েছে, তাদের প্রায় ৮০০টি দোকানের মধ্যে ছ’টিতে সমস্যা দেখা গিয়েছে। অন্যদিকে, আয়ারল্যান্ডের SuperValu-র ১৩টি দোকানের রেফ্রিজারেশন ব্যবস্থাও সাইবার ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বেলজিয়ামে Carrefour-সহ একাধিক খুচরো বিপণি সংস্থার দোকানে একই ধরনের সমস্যা দেখা দেয়। Carrefour-এর তরফে প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে। লুক্সেমবার্গেও একাধিক সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের কার্যকারিতা ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বহু দোকান থেকে তাজা খাবার, মাংস, দুগ্ধজাত পণ্য এবং বরফযুক্ত খাবার সরিয়ে ফেলতে হয়েছে। কোথাও কোথাও পচনশীল পণ্য ফেলে দিতে হয়েছে। সুইডেনের একটি দোকানে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর খবর সামনে এসেছে। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ইউরোপীয় ইউনিয়নের কৃষি ও খাদ্য বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন এই ঘটনাকে ইউরোপের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করার উদ্দেশ্যে চালানো পরিকল্পিত হামলা বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, খাদ্য সরবরাহে কোনও সমস্যা না হলেও প্রচুর খাবার অপচয় হয়েছে এবং ব্যবসার ক্ষতিও যথেষ্ট গুরুতর।  

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল