চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারাদিন মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের পর চোখে জ্বালা করছে। কখনও চোখ শুকিয়ে যাচ্ছে, আবার কখনও চুলকানি কিংবা খচখচে ভাব। এমন সমস্যা হলেই অনেকের প্রথম ভরসা হয়ে ওঠে ওষুধের দোকান থেকে কিনে আনা আই ড্রপ। কিন্তু চোখের মতো সংবেদনশীল অঙ্গে নিজের ইচ্ছেমতো যে কোনও ড্রপ ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চিকিৎসকের পরামর্শ ছাড়া বারবার আই ড্রপ ব্যবহারে উল্টে বাড়তে পারে সমস্যা।

কেন হয় ড্রাই আই?

চোখে প্রয়োজনমতো জলীয় অংশ তৈরি না হলে, অথবা চোখের জল দ্রুত শুকিয়ে গেলে ড্রাই আই-এর সমস্যা দেখা দিতে পারে। এর ফলে চোখে জ্বালা, চুলকানি, খচখচে ভাব কিংবা শুষ্কতা অনুভূত হয়। দীর্ঘক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকা, পাখা বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাতাস এবং বয়স বাড়ার সঙ্গেও এই সমস্যা দেখা দিতে পারে।

আই ড্রপ ব্যবহারে যে বিষয়গুলি মনে রাখবেন

১. চোখে অস্বস্তি হলেই নিজের মতো করে যে কোনও আই ড্রপ ব্যবহার করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করাই নিরাপদ।

২. ড্রপ কেনার আগে তার উপাদানের তালিকা দেখে নিন। স্টেরয়েড রয়েছে কি না, তা চিকিৎসক বা ওষুধের দোকানের কর্মীর কাছ থেকে জেনে নেওয়া জরুরি।

৩. চোখ আরও লাল হয়ে গেলে, জ্বালা বা ব্যথা বাড়লে কিংবা দৃষ্টি ঝাপসা হলে বারবার নিজের মতো করে ড্রপ না দিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৪. চোখের উপর চাপ কমাতে প্রতি ২০ মিনিট অন্তর প্রায় ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকানোর পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত বিরতি নিয়ে চোখকে বিশ্রাম দেওয়াও জরুরি।

আরও পড়ুনঃ সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

চোখে সামান্য অস্বস্তি হলেই নিজের মতো করে ওষুধ ব্যবহার না করে সমস্যার কারণ বুঝে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর