৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশ চালাতে ভিক্ষার ঝুলি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাঙ্কের দরজায় হত্যে দিয়ে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঋণের দায়ে জর্জরিত হয়ে ভিখারির দশায় পৌঁছানো পাকিস্তানের কপাল আচমকাই খুলে গেল। দীর্ঘ ৭৩ বছর বাদে ফের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়ারম্যান পদে আসীন হচ্ছেন পাকিস্তান সরকারের প্রতিনিধি। শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের  (আইএমএফ) চেয়ারম্যান পদেই নয়, বিশ্বব্যাঙ্কের নীতি নির্ধারক অর্থা‍ৎ গভর্নরস প্যানেলেও জায়গা পাচ্ছে পাকিস্তান।

শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের অর্থ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ-বিশ্বব্যাঙ্ক বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্ত্রী আহাদ খান চিমাকে সংস্থার পরবর্তী চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। একসময়ে বিশ্বব্যাঙ্কে  পাকিস্তানের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন চিমা। পাকিস্তানের অর্থ বিষয়ক মন্ত্রক এই নিয়োগকে একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এটি পাকিস্তানকে বৈশ্বিক অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেবে এবং সদস্য দেশগুলোর মধ্যে সংলাপকে ত্বরান্বিত করবে।’

উল্লেখ্য, দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে ভিক্ষার থলি নিয়ে একাধিক আন্তর্জাতিক অর্থকরী প্রতিষ্ঠান ও পশ্চিমী দেশগুলির কাছে হত্যে দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যদিও ঋণভারে জর্জরিত পাকিস্তানকে খয়রাতি সাহায্য দিতে রাজি হয়নি একাধিক পশ্চিমী দেশ। তবে আমেরিকার চাপে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে এক্সটেন্ডেড অ্যান্ড ফেসিলিটি কর্মসূচির আওতায় ৭০০ কোটি ডলার ঋণ পেয়েছে পাকিস্তান। আরও ১২০ ডলার ঋণের জন্য আবেদন জানিয়ে রেখেছে।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪