বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে পড়ে বলে প্রচলিত বিশ্বাস। সেই বিশ্বাস অনুযায়ী, অক্টোবরের শেষ দিনে রাশি পরিবর্তন করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। এই পরিবর্তনের ফলে চারটি রাশির জাতক-জাতিকাদের সামনে অর্থ, কর্মজীবন ও শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মেষ: বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন মেষ রাশির পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। পারিবারিক সম্পর্কের উন্নতিতেও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের অর্থ ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন উপায়ে আয় বাড়ানোর সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও কথা বলার ক্ষমতার সাহায্যে পরিচিতি বাড়তে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

সিংহ: বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশের ফলে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশ ঘটতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের সামনেও নতুন সুযোগ আসতে পারে। সামাজিক যোগাযোগ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের আয় ও কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগ আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। কর্মরত ব্যক্তিদের সামনে বাড়তি দায়িত্ব ও উন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সময়টি অনুকূল হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা।

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪