একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের ভাত বা পোলাও খেতে খেতে একঘেয়েমি লাগছে? অথচ রান্নাঘরে বেশি সময় কাটাতেও ইচ্ছে করছে না? তাহলে তৈরি করে ফেলতে পারেন দক্ষিণ ভারতীয় ধাঁচের সুস্বাদু পিনাট রাইস। ভাত, চিনাবাদাম আর কয়েকটি সাধারণ ঘরে থাকা মশলার মেলবন্ধনে তৈরি এই পদটি যেমন ঝটপট বানানো যায়, তেমনই স্বাদেও এনে দেয় একেবারে অন্যরকম পরিবর্তন। লাঞ্চ বক্স থেকে হালকা ডিনার সবেতেই এই রাইস হতে পারে দারুণ একটি বিকল্প।

উপকরণ

সেদ্ধ ভাত – ৩ কাপ

চিনাবাদাম

শুকনো লঙ্কা

কাঁচালঙ্কা

সর্ষে – ১/২ চা চামচ

জিরে – ১/২ চা চামচ

বিউলির ডাল – ১ চা চামচ

ছোলার ডাল – ১ চা চামচ

কারিপাতা

হিং – এক চিমটে

হলুদ

লঙ্কাগুঁড়ো

নুন – স্বাদমতো

তেল

পদ্ধতি

প্রথমে কড়াইতে তেল গরম করে চিনাবাদাম দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। বাদাম মুচমুচে হয়ে গেলে তুলে রাখুন। এবার একটি সর্ষে ও জিরে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা এবং কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এরপর এক চিমটে হিং ও হলুদ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ভাজা চিনাবাদামের অর্ধেকটা সামান্য গুঁড়ো করে কড়াইতে দিন। এর ফলে ভাতের সঙ্গে বাদামের স্বাদ আরও ভালভাবে মিশবে। এবার লঙ্কাগুঁড়ো ও প্রয়োজনমতো নুন দিয়ে মশলা নাড়াচাড়া করুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত কড়াইতে দিয়ে ধীরে ধীরে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিন। ভাত যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। শেষে বাকি ভাজা চিনাবাদাম ছড়িয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পিনাট রাইস পরিবেশন করুন। চাইলে এর সঙ্গে টক দই, নারকেলের চাটনি কিংবা পাপড় রাখতে পারেন। খুব কম সময়ে তৈরি এই পদটি ব্যস্ত দিনের লাঞ্চেও বেশ জমবে।

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী