ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে ওমর আবদুল্লাহের সরকার কী পড়ে যাবে? কারণ বিগত কয়েকদিন ধরেই গৃহযুদ্ধের মুখে পড়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা। দল ও নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ২০ জনের বেশি বিধায়ক। ওমরের সরকার ফেলে দেওয়ার জন্য ১৪ দিনের ডেডলাই বেঁধে দিয়েছেন বিধায়করা। তার মাঝেই আজ, মঙ্গলবার দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ন্যাশনাল কনফারেন্সের শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। ওমরের দলের লোকসভার সাংসদ ছিলেন তিনি এবং শ্রীনগরের জনপ্রিয় মুসলিম নেতা বলেও পরিচিত আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। এদিন ওমরের দল এনসিকে জোর ধাক্কা দিয়েছেন তিনি।

আরও পডুন: ‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

এদিন সৈয়দ রুহুল্লাহ তাঁর পিতা আগা সৈয়দ মেহেদির ২৬তম মৃত্যুবার্ষিকীতে বুদগামে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এই আনুষ্ঠানিক ঘোষণাটি করেন। তিনি যা রেখে গিয়েছেন তা কেবল একটি পদত্যাগপত্রই ছিল না, বরং ছিল দলটির নেতৃত্বের বিরুদ্ধে চার পৃষ্ঠাজুড়ে লেখা একটি রাজনৈতিক অভিযোগনামা। ফারুক আবদুল্লা ও তাঁর পুত্র ওমরের বিরুদ্ধে তোপ দেগে শ্রীনগরের পদত্যাগী সাংসদ লিখেছেন, ‘আমি এমন একটি মন্তব্য দিয়ে শুরু করব যা আমার নিজ অঞ্চল, জম্মু ও কাশ্মীরের, ইতিহাস ও বর্তমানকে একসূত্রে গেঁথেছে। আমাদের অঞ্চল এবং এর মানুষ ইতিহাসের ভার বহন করছে, কাশ্মীরের অতীত, বর্তমান ও ভবিষ্যতের উপর ইতিহাসের এই ভার যেন ড্যামোক্লিসের তলোয়ার-এর মতো ঝুলে আছে। এটি এমন একটি সময় ছিল যখন অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে সক্ষম ও দৃঢ়প্রতিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন ছিল। কিন্তু এনসি (NC) এই ক্ষেত্রটি ছেড়ে দিয়ে কেবল সরকার পরিচালনার কাজে মনোনিবেশ করল এবং জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা থেকে বিরত থাকল। আমরা, কাশ্মীরের জনগণ, নানামুখী পরিবর্তনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি… এই সঙ্কটময় মুহূর্তে রাজনীতি থেকে বিমুখ হওয়া বা রাজনীতিকে বর্জন করার প্রবণতা জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের অধিকার ও অস্তিত্ব থেকে বঞ্চিত করার প্রক্রিয়াকেই উসকে দিচ্ছে। আমি এই প্রক্রিয়ার অংশ হতে পারি না এবং হবও না।’

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি