ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রক্তে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত শর্করার মাত্রা শরীরের একাধিক অঙ্গের মতো পায়ের স্নায়ুকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। চিকিৎসা পরিভাষায় একে নিউরোপ্যাথি বলা হয়। এই সমস্যার কারণে ডায়াবেটিস রোগীরা পায়ে কোনও আঘাত লাগলে, কেটে গেলে বা পেরেক ঢুকলেও তা টের পান না। ফলে ছোট ক্ষতও দিনের পর দিন অবহেলিত থেকে যায় এবং উচ্চ রক্ত শর্করার কারণে সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে শীতকালে পা শুষ্ক হয়ে ফেটে গেলে, সেই ফাটল দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে দ্রুত সংক্রমণ ছড়ায়।

নিউরোপ্যাথির প্রভাবে পায়ের পেশি দুর্বল হয়ে এর স্বাভাবিক গঠন বা আকার বদলে যেতে পারে, যা পা-কে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। ডায়াবেটিসের কারণে পায়ের রক্তশিরা সরু হয়ে রক্ত চলাচল কমে যায়। এর ফলে তীব্র ব্যথা এবং কোষ পচে গিয়ে গ্যাংরিন তৈরি হয়। সময়মতো চিকিৎসা না হলে সংক্রমণ হাড় পর্যন্ত পৌঁছে যায়। পরবর্তীতে তা পুরো পায়ে ছড়িয়ে পড়ে সেপটিসেমিয়া বা ক্রোটাইজিং ফ্যাসাইটিসের মতো মারাত্মক আকার নিতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। পায়ের শিরা ব্লক হয়ে রক্ত চলাচল কমে গেলে প্রাথমিক অবস্থায় পরীক্ষার মাধ্যমে পায়ের অ্যানজিওপ্লাস্টি করে রক্ত চলাচলের পথ স্বাভাবিক করা সম্ভব। তবে অবহেলা করলে আঙুল বা পুরো পা কেটে বাদ দেওয়া ছাড়া চিকিৎসকদের আর কোনও  উপায় থাকে না।

চিকিৎসকদের মতে, সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই বড় বিপদ এড়ানো সম্ভব। ডায়াবেটিস রোগীদের পা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ভেতরে হোক কিংবা বাইরে ডায়াবেটিস রোগীদের কখনই খালি পায়ে হাঁটা উচিত নয়। সবসময় নরম ও আরামদায়ক জুতো ব্যবহার করতে হবে। পা ধোয়ার পর ত্বক যাতে শুষ্ক হয়ে ফেটে না যায়, সেজন্য দিনে অন্তত দু’বার ভাল ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে। প্রতিদিন পায়ের পাতা ও আঙুলের ফাঁক ভাল করে পরীক্ষা করা প্রয়োজন। ডায়াবেটিস রোগীদের পায়ের যেকোনো ছোটখাটো সমস্যায় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন।

 

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ