৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। ডিজাইন নিয়ে সমালোচনা থেকে শুরু করে বাজারে ব্যাপক চাহিদা! সবকিছুকে ছাপিয়ে এবার নিলামে রেকর্ড দর পেল গাড়িটির প্রথম উৎপাদিত ইউনিট। ‘চ্যাসিস ০’ নামে পরিচিত সেই গাড়িটি বিক্রি হল প্রায় ৪০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮২ কোটি টাকায়। আশ্চর্যের বিষয়, নিলামের আগে গাড়িটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল মাত্র ১.১ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১০.৫ কোটি টাকা। 

এই বিশেষ ফেরারিটি শেষ পর্যন্ত কিনেছেন মার্কিন ধনকুবের, চক্ষু বিশেষজ্ঞ, উদ্ভাবক এবং ব্যবসায়ী ডক্টর হার্বার্ট ‘হাবি’ ভাটহাইম। ফেরারি গাড়ির প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এর আগেও তিনি একই নিলাম অনুষ্ঠানে ২৬ মিলিয়ন ডলার দিয়ে একটি বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপিও কিনেছিলেন। এক বছরের ব্যবধানে ফেরারির আরও একটি গাড়ি তাঁর সংগ্রহে যুক্ত হল। তবে ‘চ্যাসিস ০’-এর গুরুত্ব শুধুমাত্র এর বিপুল দামের কারণে নয়। এটি ফেরারির বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশের প্রতীক। গাড়িটির ডেলিভারি ২০২৭ সালের পাওয়ার কথা ভাটহাইমের। ভাটহাইম ব্রেন পাওয়ার ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সংস্থাটি চক্ষুবিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তি, অপটিক্যাল সরঞ্জাম এবং বিশেষ ধরনের লেন্স নিয়ে কাজ করে। অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব নিয়ে তাঁর গবেষণা এবং চোখের সুরক্ষায় প্রযুক্তিগত উদ্ভাবনের জন্যও তিনি পরিচিত। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা গবেষণা ও শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা করে আসছেন তিনি।

আরও পড়ুন: শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

কেন এত দাম ‘চ্যাসিস ০’-এর?

নিলামে ওঠা গাড়িটি ফেরারির ‘টেইলর মেড’ কর্মসূচির অধীনে বিশেষভাবে তৈরি। অর্থাৎ, এটি সাধারণ উৎপাদন মডেলের মতো নয়, নির্দিষ্ট ক্রেতার পছন্দ ও বিশেষ বৈশিষ্ট্য মাথায় রেখে গাড়িটির নকশা ও সাজসজ্জা করা হয়েছে। বাইরের অংশে রয়েছে ‘মাদ্রেপালে’ সেমি-গ্লস সাদা রঙের বিশেষ ফিনিশ। আলো কোন দিক থেকে পড়ছে এবং তার তীব্রতা কতটা তার উপর নির্ভর করে গাড়িটির রংয়ে সবুজ থেকে বেগুনি পর্যন্ত সূক্ষ্ম আভা দেখা যায়। এই আলোর পরিবর্তনশীল প্রভাব থেকেই ‘লুসে’ নামটির তাৎপর্য তৈরি হয়েছে। ইতালীয় ভাষায় ‘লুসে’ শব্দের অর্থ ‘আলো’। গাড়িটির ভেতরেও রয়েছে বিশেষ আয়োজন। সাধারণ লুসে মডেলের তুলনায় এই ইউনিটে ব্যবহার করা হয়েছে পার্লা-টোনের ‘লে মানস’ মেটালিক লেদার। ফেরারি তার বিশেষ টেইলর মেড গাড়িগুলির জন্য এই ধরনের উপকরণ ব্যবহার করে থাকে। আলো প্রতিফলনের ক্ষমতার কারণে কেবিনকে আরও উজ্জ্বল ও প্রশস্ত দেখানোর ক্ষেত্রেও এই লেদারের ভূমিকা রয়েছে। এছাড়াও কেবিনে রয়েছে গ্রিজিও করভারা ফিনিশ। সাদা রঙের চাকা এবং ব্রেক ক্যালিপারও গাড়িটির সামগ্রিক নকশাকে আলাদা করেছে। বিশেষ একটি স্মারক ফলকও স্পষ্ট করে দেয় যে এটি অন্য কোনও সাধারণ লুসে নয় বরং ফেরারির উৎপাদন লাইনের প্রথম গাড়ি।

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’