মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু সাধারণ মানুষের সংসারেই নয়, বাজারে মাংসের আকাশছোঁয়া দামের প্রভাব এবার পড়েছে আলিপুর চিড়িয়াখানাতেও। মোষের মাংসের সরবরাহ বন্ধ থাকার কারণে বাঘ, সিংহ-সহ মাংসাশী প্রাণীদের খাদ্যতালিকায় এসেছে বড় পরিবর্তন। বাধ্য হয়ে এখন তাদের নিয়মিত পাঁঠার মাংস খাওয়াতে হচ্ছে। এতে খরচভার এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে আলিপুর চিড়িয়াখানায়। 

সূত্রের খবর, কলকাতা পুরসভার কসাইখানার লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায় মোষের মাংস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এতদিন ট্যাংরার কসাইখানা থেকে মোষের মাংস এনে চিরিয়াখানায় দেওয়া হত। কিন্তু লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে সেই ব্যবস্থা কার্যত বন্ধ। ফলে বিকল্প হিসেবে পাঁঠার মাংসই দিতে হচ্ছে বাঘ , সিংহ-সহ অন্যান্য মাংসাশী প্রাণীদের। এই পরিস্থিতি নিয়ে সম্প্রতি অরণ্য ভবনে খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বৈঠকে জানায়, পাঁঠার মাংসের দাম অনেক বেশি হওয়ায় দৈনিক খাদ্য সরবরাহের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। একই সঙ্গে সরবরাহকারী সংস্থাগুলিও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য বৃদ্ধির দাবি তুলেছে। বনমন্ত্রী জানান, ‘পুরসভা লাইসেন্স পুনর্নবীকরণ না করায় কসাইখানা থেকে মাংস সরবরাহকারীরা মোষ কাটাতে পারছেন না। তাই সমপরিমাণ পাঁঠার মাংস দেওয়া হচ্ছে। লাইসেন্স পুনর্নবীকরণ ইস্যু যাতে দ্রুত মেটানো হয় তা নিয়ে পুরসভার সঙ্গে কথা বলা হবে। যতদিন না মিটছে তাদের পাতে খাসির মাংসই থাকবে।’

আরও পড়ুন: আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের খাবার সরবরাহের জন্য প্রতি বছর পৃথকভাবে দরপত্র ডাকা হয়। বিভিন্ন সংস্থা আলাদা আলাদা প্রাণীর খাদ্য সরবরাহের দায়িত্বে থাকে। কেউ পাখিদের খাদ্য দেয়, কেউ সরীসৃপদের, আবার হাতি, গণ্ডার, জিরাফ বা অন্যান্য তৃণভোজী প্রাণীর জন্যও রয়েছে পৃথক সরবরাহকারী। একইভাবে বাঘ, সিংহ, চিতাবাঘের মতো মাংসাশী প্রাণীদের খাদ্য সরবরাহের জন্যও নির্দিষ্ট সংস্থা কাজ করে। যে সংস্থা মোষ বা গরুর মাংস সরবরাহ করে, তারা ছাগল বা মুরগির মাংস সরবরাহ করে না। চিড়িয়াখানার হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৫১ হাজার কেজি মোষের মাংসের প্রয়োজন হয়। দরপত্র অনুযায়ী, হাড় ছাড়া প্রতি কেজি তাজা মোষের মাংসের দাম ৩৫০ টাকা এবং হাড়-সহ ২৭০ টাকা। এছাড়া বছরে প্রায় ২ হাজার ৮০০ কেজি কিমাও লাগে, যার দর প্রতি কেজি ২৮৫ টাকা। অন্যদিকে, বছরে প্রায় ৯৮০ কেজি পাঁঠার মাংস এবং ১২ কেজি মাটনের কিমার প্রয়োজন হয়। হাড় ছাড়া প্রতি কেজি পাঁঠার মাংসের দাম প্রায় ৭২৮ টাকা, হাড় সহ ৬৯৫ টাকা এবং কিমার দাম প্রতি কেজি ৭২৬ টাকা। ফলে মোষের মাংসের বদলে পাঁঠার মাংস দেওয়ায় চিড়িয়াখানার খাদ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তবে, লাইসেন্স জটিলতা কবে কাটবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি।   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?