অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন সিনেমার দৃশ্য! এক বিদেশি যুবকের কাণ্ড দেখে তাজ্জব স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই এক হুলুস্থুলু পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎই এক বিদেশি যুবক অর্ধনগ্ন অবস্থায় বাড়িতে বাড়িতে ঢুকে জিনিসপত্র ছুড়ে ফেলতে শুরু করেন। কখনও চিৎকার, কখনও দৌড়ঝাঁপ আবার কখনও বাসিন্দাদের তাড়া! মুহূর্তের মধ্যেই শান্ত পাড়া পরিণত হয় রণক্ষেত্রে। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর কোতোয়ালি থানার অন্তর্গত সপ্তসাগর ওষুধের বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি প্রথমে রাস্তায় চিৎকার করতে করতে দৌড়তে থাকেন। এরপর একটি বহুতল আবাসনের ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। তারপর ঘরের আসবাব, গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র জানালা ও বারান্দা থেকে ছুড়ে ফেলতে শুরু করেন। কেউ তাঁকে থামাতে গেলে উল্টে তাঁদের দিকেই তেড়ে যান। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাইরে বহু মানুষ জড়ো হয়ে রয়েছেন, আর ভিতরে ওই বিদেশি নাগরিক কখনও চিৎকার করছেন, কখনও লাফালাফি করছেন, আবার কখনও স্থানীয়দের দিকে ধেয়ে যাচ্ছেন। দীর্ঘ চেষ্টার পর কয়েকজন বাসিন্দা মিলে তাঁকে কোনওভাবে কাবু করে নিচে নামিয়ে আনেন।

 

View this post on Instagram

 

স্থানীয়দের অভিযোগ, ধস্তাধস্তির সময় তিনি এক বাসিন্দার হাতে কামড়ও দেন। শুধু তাই নয়, কয়েকজনকে তাড়া করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে শান্তভাবে তাঁকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি পুলিশকর্মীদের সঙ্গেও সহযোগিতা করেননি। বারবার চিৎকার করে তাঁদের সরে যেতে বলেন এবং উত্তেজিত আচরণ করতে থাকেন। অবশেষে পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য কবিরচৌড়া বিভাগীয় হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণের পরই স্পষ্ট হবে তাঁর এই অস্বাভাবিক আচরণের পিছনে মানসিক সমস্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে। পুলিশ বর্তমানে ওই ব্যক্তির পরিচয়, জাতীয়তা এবং ভারতে তাঁর অবস্থানের বৈধতা খতিয়ে দেখছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ