গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নার গ্যাসের সিলিন্ডার কিনে বাড়ি ফিরেছিলেন খাবার বানাবেন বলে। কিন্তু উনুন জ্বালাতেই সামনে এলে এক অবিশ্বাস্য ঘটনা। গ্যাসের বদলে সিলিন্ডার থেকে বেরোতে শুরু করল জল।  উত্তরপ্রদেশের মিরাট -এর লিসাড়ি গেট এলাকার ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উঠছে কালোবাজারি LPG চক্র নিয়ে বড় প্রশ্ন।  

তারাপুরীর যোগিওয়ালি গলির বাসিন্দা ফাহিম নামে এক পাকোড়া বিক্রেতা দাবি করেছেন, জরুরি প্রয়োজনে তিনি বাধ্য হয়ে কালোবাজারি থেকে একটি LPG সিলিন্ডার কিনেছিলেন। পরিবারের রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে হয় তাকে। এলাকায় ডেলিভারি না পাওয়ায়, সাইকেলে করে গ্যাস বিক্রি করা এক ব্যক্তির কাছ থেকে ১৪ কেজির সিলিন্ডার কেনেন তিনি। ফাহিমের অভিযোগ, সরকারি দামের চেয়ে অনেক বেশি, প্রায় ২,৫০০টাকা দিয়ে সিলিন্ডারটি কিনতে হয়েছিল। কিন্তু বাড়িতে এনে রান্না শুরু করতে গিয়েই বিপত্তি। বহুবার চেষ্টা করেও  উনুন জ্বলছিল না। প্রথমে যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে সন্দেহ হওয়ায় তিনি সিলিন্ডারটি পরীক্ষা করেন। আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ফাহিম আরও দাবি করেন, সিলিন্ডারটি উল্টে দিতেই গ্যাসের বদলে জল বেরোতে শুরু করে। হতবাক হয়ে তিনি পুরো ঘটনার ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

আরও পড়ুনঃ আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

তার অভিযোগ, সিলিন্ডারে মাত্র হাফ কেজির মতো LPG ছিল, বাকি প্রায় ১৩.৫ কেজি ছিল জল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। বহু মানুষ এখন অবৈধভাবে বিক্রি হওয়া LPG সিলিন্ডারের নিরাপত্তা ও প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ফাহিম প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। একইসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেছেন, গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে অবশ্যই সিল, ওজন সহ বিভিন্ন দিকে নিজর রাখা জরুরি।

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪