অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসারের অন্ন জোগানোর জন্য যে টাকা হাতে পান, তারই কিছুটা এবার দেবীর চরণে নিবেদন করেছেন গ্রামের গৃহবধূরা। কারও কাছে এই অনুদান সামান্য, কিন্তু সম্মিলিত সেই সহযোগিতাতেই আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে গ্রামের লক্ষ্মীপুজো। বীরভূমের পুরন্দরপুরের আদিরেপাড়া সর্বজনীন লক্ষ্মীপুজোয় এবার বিশেষ আকর্ষণ ২৫ ফুট উচ্চতার লক্ষ্মী ও অন্নপূর্ণার যুগল প্রতিমা। ধনসম্পদ ও অন্নের দেবীকে একই মণ্ডপে প্রতিষ্ঠা করে এক বিশেষ পৌরাণিক কাহিনিও তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা।

পুরন্দরপুর বিধান স্মৃতি সঙ্ঘের উদ্যোগে গত ৩৮ বছর ধরে এই পুজোর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, স্থানীয় গৃহবধূরা রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পাওয়া অর্থের একাংশ স্বেচ্ছায় পুজোর জন্য দান করছে। তাদের এই সহযোগিতা পুজোর অন্যতম আর্থিক ভিত্তি হয়ে উঠেছে। এর পাশাপাশি রয়েছে অন্যান্য অনুদানও। পুজো উদ্যোক্তা বুদ্ধদেব সাধু জানান, প্রতি বছরই প্রতিমার উচ্চতা ও বৈশিষ্ট্যে নতুনত্ব আনার চেষ্টা করা হয়। পুজোর ৩৫ তম বছরে ২২ ফুট উচ্চতার লক্ষ্মীপ্রতিমা তৈরি হয়েছিল। পরের বছর সেই প্রতিমার উচ্চতা বাড়িয়ে করা হয় ২৫ ফুট। তার পরের বছর লক্ষ্মীর পাশে জায়গা করে নেন নারায়ণ। আর এবার লক্ষ্মীর সঙ্গী অন্নপূর্ণা। ফলে এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে দুই দেবীর যুগল উপস্থিতি।

আরও পড়ুন: AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

এই প্রতিমা দেখতে প্রতি বছরই বীরভূমের বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় জমে। এমনকি প্রতিবেশী ঝাড়খণ্ড থেকেও বহু দর্শনার্থী আসেন। এবারও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশাবাদী আয়োজকরা। এবারের মণ্ডপসজ্জা ও প্রতিমার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে পুরাণের এক বিশেষ কাহিনি। প্রচলিত আখ্যান অনুযায়ী, দেবী লক্ষ্মী পাতালে আশ্রয় নেওয়ার পর তিন লোকে খাদ্যাভাব দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে মহাদেবের নির্দেশে ধনলক্ষ্মী কাশীতে গিয়ে দেবী অন্নপূর্ণার কাছে খাদ্য প্রার্থনা করেন। অন্নপূর্ণার কৃপায় ফের অন্নে সমৃদ্ধ হয়ে ওঠে জগৎ। সেই কাহিনিকেই প্রতিমার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর