‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু টপ অর্ডারের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ হাতছাড়া হতে চলেছিল। কিন্তু সপ্তম উইকেটে জুটি বেঁধে অবিশ্বাস্য লড়াই করলেন তিলক ভার্মা ও নীতীশ রেড্ডি। দুই তরুণ ব্যাটারের বুক চিতিয়ে লড়াইয়ের ফলেই শনিবার (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে এক বল বাকি থাকতেই চার উইকেটে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জয় হাসিল করে ভারত। এদিনের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা।

জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঠান্ডা মাথায় ধীর-স্থিরভাবে খেলতে শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পঞ্চম ওভারে জেকব ড্যাফির বলে খোঁচা মারতে গিয়ে গ্লেন ফিলিপসের তালুবন্দি হয়ে ফেরেন সঞ্জু স্যামসন (১৭ বলে ১৪)। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেটে ৪৪। যার দলে জায়গা না পাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সেই বৈভব সূর্যবংশী তিন নম্বরে নেমে দায়িত্বজ্ঞানহীনের মতো খেলতে গিয়ে ন্যাথান স্মিথের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে করেন সাত বলে চার রান। যে শর্মার উপরে ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন সেই অভিষেক নবম ওভারে মিচেল স্যান্টনারের বলে ফিরে যান। তিনি করেন ২১ বলে ২৭ রান। ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। তিনি করেন ১১ বলে ৭ রান। তাঁকেও আউট করেন মিচেল স্যান্টনার। এক বল বাদে স্যান্টনারের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন অক্ষর পটেলও (৯ বলে ১১)। ৭০ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে হারের মুখে দাঁড়ায় ভারত।

এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও নমন ধীর কিউয়ি বোলারদের সামনে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। প্রথম ম্যাচে তাণ্ডব চালানো নমন ধীর মারকুটে মেজাজে ব্যাট করে কিউয়ি বোলারদের মনোবল ভাঙার চেষ্টা করেন। ১৫ তম ওভারে বল করতে এসে বিপজ্জনক নমনকে (১৭ বলে ৩১) ফিরিয়ে ভারতকে ফের ধাক্কা দেন স্যান্টনার। সবাই যখন ধরেই নিয়েছিল ভারত অসহায়ভাবে আত্মসমর্পণ করবেন, তখনই ম্যাচের রং বদলে দিতে শুরু করেন তিলক ভার্মা ও নীতীশ কুমার রেড্ডি। ১৯তম ওভারে ন্যাথান স্মিথের বলে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রান তুলে ভারতের জয়ের আশা জাগিয়ে তোলেন তিলক। শেষ ওভারে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। জেকব ড্যাফির প্রথম বলে সিঙ্গেল নেন দুই ব্যাটার। দ্বিতীয় বলে চার হাঁকান নীতীশ।  তৃতীয় বলে নেন দুই রান। চতুর্থ বলে নেন এক রান। শেষ দুই বলে লক্ষ্য দাঁড়ায় ৩ রান। কিন্তু ওয়াইড বল করে ম্যাচ হাতছাড়া করেন ড্যাফি। পঞ্চম বলে দুই রান নিয়ে দলকে জয় এনে দেন তিলক। ৩০ বলে ৬৯ রানের নিরবিচ্ছিন্ন পার্টনারশিপেই জয় হাসিল করে টিম ইন্ডিয়া। তিলক ২৬ বলে ৫১ ও নীতীশ ১৩ বলে ২৬ রানে অপরাজিত থেকে যান। কপাল খারাপ কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। চার ওভারে ২১ রান খরচ করে চার উইকেট নিয়েও দলকে জয় এনে দিতে পারলেন না।

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য