সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসক্রিম বানাতে ফ্রিজ লাগবেই, এমন ধারণা এতদিন ছিল প্রায় সকলের। কিন্তু সেই প্রচলিত বিশ্বাসেই যেন চমকপ্রদ মোড় আনলেন গুজরাতের এক তরুণী। রান্নাঘরের কোনও আধুনিক যন্ত্র নয়, বাড়ির সিলিং ফ্যানকেই তিনি কাজে লাগালেন আইসক্রিম তৈরির জন্য। অবিশ্বাস্য সেই কৌশলের ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। লক্ষ লক্ষ মানুষ বিস্মিত, আবার অনেকে এই অভিনব বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ।

হেতাল বারভাডিয়া নামে ওই তরুণী নিজের সামাজিক মাধ্যমের পাতায় ভিডিওটি ভাগ করে নেন। সেখানে দেখা যায়, প্রথমে তিনি দুধ গরম করে তাতে আইসক্রিম তৈরির প্রস্তুত মিশ্রণ এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেন। এরপর সেই মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা করে একটি শক্ত ঢাকনাযুক্ত পাত্রে ভরে রাখেন। পাত্রটি রাখা হয় বরফ ও লবণ ভর্তি একটি বড় পাত্রের মধ্যে। এরপরই আসে আসল চমক। একটি দড়ির এক প্রান্ত সিলিং ফ্যানের সঙ্গে এবং অন্য প্রান্তটি পাত্রের ঢাকনায় বেঁধে ধীরে ফ্যান চালু করেন তিনি। ফ্যান ঘুরতে থাকায় পাত্রটিও ক্রমাগত ঘুরতে থাকে। সেই সময় নিজের দৈনন্দিন কাজও সেরে নেন হেতাল। নির্দিষ্ট সময় পরে পাত্র খুলতেই দেখা যায়, তৈরি হয়ে গিয়েছে ঘন, মোলায়েম ও লোভনীয় আইসক্রিম। ভিডিওটি ইতিমধ্যেই ২২ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন। মন্তব্যের ঘর ভরে উঠেছে প্রশংসায়। কেউ লিখেছেন, ‘এটাই আসল দেশি বুদ্ধি।’ আবার কেউ রসিকতা করে বলেছেন, ‘এবার থেকে ফ্যান শুধু হাওয়া নয়, আইসক্রিমও বানাবে!’ অনেকের মতে, বরফ ও লবণের মধ্যে ধীরে ধীরে মিশ্রণ ঘোরানোর এই পদ্ধতিতেই আইসক্রিমের আসল মোলায়েম গঠন তৈরি হয়, যা শুধু ফ্রিজে রেখে পাওয়া যায় না।

আরও পড়ুনঃ আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সামান্য কয়েকটি উপকরণ, একটু ভিন্ন চিন্তা ভাবনা,  এই সবের মেলবন্ধনেই হেতাল বারভাডিয়ার এই অভিনব উদ্যোগ এখন সামাজিক মাধ্যমে কোটি মানুষের আলোচনার বিষয়।

 

View this post on Instagram

 

A post shared by Hetal Barvadiya (@hetal_diy_queen)

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা