প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাস শেষ হতে চলল। সকাল থেকেই গরমে নাজেহাল অবস্থা। এই চরম গরমে দিকে দিকে দেখা দিচ্ছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন বা জলশূন্যতার মতো মারাত্মক সমস্যা। চিকিৎসকদের সতর্কবার্তা, গরমে ক্লান্তি বা সাধারণ ডিহাইড্রেশন ভেবে হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণকে অবহেলা করায় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সময়মতো চিকিৎসা না হলে মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র, কিডনি-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

লক্ষণ কী? 

দীর্ঘক্ষণ রোদে থাকলে শুধু হিট স্ট্রোক হয় না। অত্যধিক গরম, আর্দ্রতা, বদ্ধ পরিবেশ, পর্যাপ্ত জল না খাওয়া বা দীর্ঘ সময় তাপের সংস্পর্শে থাকলেও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। চিকিৎসকদের দাবি, হিট স্ট্রোকের প্রথম দিকের লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ঘোরা, প্রবল দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি, শরীরে অতিরিক্ত গরম অনুভূতি, হঠাৎ ক্লান্তি, অতিরিক্ত ঘাম, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া এবং পেশিতে টান ধরা। অনেকেই এই উপসর্গগুলিকে সাধারণ গরমজনিত অস্বস্তি ভেবে এড়িয়ে যান, যা বিপজ্জনক হতে পারে। 

কী চিকিৎসা করবেন? 

চিকিৎসকদের মতে, শিশু, প্রবীণ, বাইরে কাজ করা শ্রমিক, ক্রীড়াবিদ, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাঁরা পর্যাপ্ত জল পান করেন না, তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। হিট স্ট্রোকের সন্দেহ হলে আক্রান্ত ব্যক্তিকে অবিলম্বে ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। অতিরিক্ত পোশাক ঢিলা করে দিতে হবে, শরীরে ঠান্ডা জল বা ভেজা তোয়ালে প্রয়োগ করতে হবে এবং ঘাড়, বগল ও কুঁচকিতে বরফের প্যাক ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত ব্যক্তি সচেতন থাকলে তবেই তরল পানীয় দেওয়া উচিত। পাশাপাশি দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে কী করবেন?

হিট স্ট্রোক এড়াতে পর্যাপ্ত জল পান, হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরা, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা এবং বাইরে কাজের সময় নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের কথায়, শরীর সাধারণত আগাম সতর্কবার্তা দেয়। সেই লক্ষণগুলি দ্রুত চিনে নিয়ে ব্যবস্থা নিলেই অনেক ক্ষেত্রে বড় বিপদ এড়ানো সম্ভব।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী