দোলের রঙে ক্ষতির মুখে বাগানের গাছ, জানুন যেভাবে যত্ন নেবেন !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দোল মানেই রঙের উচ্ছ্বাস, হাসি-আনন্দ আর বসন্তের আবেশ। অনেকেই বাড়ির বাগানেই আয়োজন করেন রং খেলার আসর। লাল, নীল, হলুদ, সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে চারপাশ। কিন্তু উৎসবের এই আনন্দের মাঝেই অনেক সময় অজান্তে ক্ষতি হয় বাগানের গাছপালার। রং যতই ভেষজ হোক, গাছের পাতায় জমে থাকা রঙের আস্তরণ তাদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। তাই দোলের পরে শুধু বাগান পরিষ্কার করলেই হবে না, গাছেদেরও নিতে হবে বিশেষ যত্ন। কয়েকটি সহজ উপায় মেনে চললে গাছপালাকে সুস্থ রাখা সম্ভব।

১. হালকা জলের ঝাপটা দিন

রং খেলার পর যত দ্রুত সম্ভব গাছগুলিকে পরিষ্কার জলে ধুয়ে দেওয়া জরুরি। পাইপ বা ঝাঁঝরি দিয়ে হালকা জলের ঝাপটা দিন। খুব জোরে জল দেবেন না, এতে কচি ডাল বা ফুল ভেঙে যেতে পারে। ভোরবেলা বা বিকেলে জল দিলে ভালো, কারণ কড়া রোদে ভেজা পাতায় রোদ পড়লে পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

২. বড় পাতাগুলি আলতো করে মুছুন

মানিপ্ল্যান্ট, মনস্টেরা বা রাবার প্ল্যান্টের মতো বড় পাতার গাছে অনেক সময় রঙ লেগে থাকে। শুধু জল দিলেই তা ওঠে না। একটি নরম ভেজা কাপড় দিয়ে পাতার উপর ও নীচের অংশ আলতো করে মুছে দিন। এতে পাতার ছিদ্র খুলে যাবে এবং গাছ সহজে শ্বাস নিতে পারবে।

৩. টবের মাটির যত্ন নিন

রঙ মেশানো জল অনেক সময় টবের মাটিতে জমে থাকে। এতে মাটির গুণাগুণ নষ্ট হতে পারে। তাই টবে পর্যাপ্ত জল দিন, যাতে অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এতে মাটিতে জমে থাকা রাসায়নিক ধুয়ে বেরিয়ে যাবে।

৪. প্রয়োজনে হালকা সাবান জল ব্যবহার করুন

কিছু রঙ খুব জেদি হয়। সেক্ষেত্রে এক লিটার জলে কয়েক ফোঁটা বেবি শ্যাম্পু বা তরল সাবান মিশিয়ে স্প্রে করা যেতে পারে। তবে পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে গাছটি আবার ধুয়ে নিন।

৫. ক্ষতিগ্রস্ত অংশ ছেঁটে ফেলুন

যদি কোনও পাতা বা ফুলে বেশি রঙ পড়ে শুকিয়ে যায়, তবে সেই অংশ কাঁচি দিয়ে ছেঁটে ফেলুন। এতে গাছ দ্রুত নতুন পাতা বা কুঁড়ি বের করতে পারবে।

৬. খাবারযোগ্য গাছে সতর্কতা

যেসব গাছের ফল বা পাতা খাওয়া হয়-যেমন লঙ্কা,লেবু, সজনে বা তুলসী-সেগুলিতে রঙ লাগলে অন্তত ৭-১০ দিন সেই ফল বা পাতা ব্যবহার না করাই ভালো। ভালো করে ধোয়ার পরেও রাসায়নিকের প্রভাব থেকে যেতে পারে।

দোলের আনন্দ যেমন রঙিন, তেমনই গুরুত্বপূর্ণ প্রকৃতির যত্ন নেওয়া। একটু সচেতন হলেই উৎসবের আনন্দের পাশাপাশি বাগানের সবুজ সৌন্দর্যও অটুট রাখা সম্ভব।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব