ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাষ্টমীর সন্ধেতেই থমকে গেল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। সোমবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটা বেজে ৩১ মিনিটে মহানায়ক উত্তমকুমার স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আর তার জেরেই বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা পথে ট্রেন চলাচল। ঠাকুর দেখতে বেরিয়ে দর্শনার্থীদের অনেকেই চরম বিপাকে পড়েছেন। যানজট এড়াতে যারা পাতাল পথে উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তর কলকাতায় সটান পৌঁছে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তারা মহা বিপদে পড়েছেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে, পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পুজো উপলক্ষে সারারাত পরিষেবা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে মণ্ডপ দর্শনে পাতাল পথকেই বেছে নিচ্ছেন দর্শনার্থীরা। গতকাল রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা চালিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। মহাষ্টমীর দিন সোমবার দুপুর ১টা থেকে আবার মেট্রো পরিষেবা চালু হয়। দর্শনার্থীরা ঠিক যখন ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়েছেন, তখনই বিভ্রাট দেখা দেয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিকেল ৫টা ৩১ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার স্টেশনে (টালিগঞ্জ) একটি যান্ত্রিক গোলযোগ হয়। সেই কারণে ব্লু লাইনে কেবল ময়দান এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় অভিমুখে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। আমাদের আধিকারিক এবং কর্মীগণ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছেন।’

অফিস টাইমে মেট্রো বিগড়ে যাওয়া নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিত্যযাত্রীরা তার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু উ‍ৎসবের দিনগুলোতে ঠিক পিক আওয়ারে কিংবা ব্যস্ত সময়ে মেট্রোর বিভ্রাটে তারা ক্ষুব্ধ। অনেকেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘পুজোর আগে কেন পরিকাঠামোর ত্রুটি সারাই করতে উদ্যোগ নেয় না মেট্রো কর্তৃপক্ষ?’

 

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম