রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়তেই বাড়ির সবচেয়ে অস্বস্তিকর জায়গায় পরিণত হয় রান্নাঘর। বাইরে তাপপ্রবাহের দাপট, আর ভিতরে গ্যাসের আগুন- দুয়ের মিলিত প্রভাবে রান্নাঘরে কয়েক মিনিট দাঁড়ানোই কঠিন হয়ে ওঠে। ঘাম, গুমোট পরিবেশ এবং অতিরিক্ত আর্দ্রতায় অনেকেই রান্না করতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। তবে রান্নাঘর ঠান্ডা রাখতে যে বড়সড় সংস্কার বা হাজার হাজার টাকা খরচ করতে হবে, এমন নয়। কয়েকটি সহজ কৌশলেই গরমের দিনে রান্নাঘরকে অনেকটাই আরামদায়ক রাখা সম্ভব। জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর (Sanjeev Kapoor) তাঁর ব্লগে এমনই কিছু কার্যকর টিপস শেয়ার করেছেন।

গরমের দিনে রান্নাঘর ঠান্ডা ও সতেজ রাখতে কী করবেন? জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু উপায়-

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন: পুরোনো বোতল, ভাঙা বাসন, খালি ক্যান বা অব্যবহৃত জিনিস রান্নাঘরে জমিয়ে রাখবেন না। এতে জায়গা খোলামেলা লাগে এবং বাতাস চলাচলও ভালো হয়।

হালকা সাজে আনুন নতুনত্ব: ভারী আসবাবের বদলে হালকা ও ছোট টেবিল ব্যবহার করুন। চাইলে রান্নাঘরে ছোট ফুলদানি বা রঙিন সাজসজ্জাও রাখতে পারেন।

জানালায় ব্যবহার করুন হালকা পর্দা: গ্রীষ্মকালে গাঢ় ও ভারী পর্দার বদলে পাতলা ও হালকা রঙের কাপড় ব্যবহার করলে ঘরে আলো-বাতাস বেশি ঢোকে এবং পরিবেশ ঠান্ডা লাগে।

আয়না ও উজ্জ্বল রঙ ব্যবহার করুন: ছোট রান্নাঘরে আলো প্রতিফলিত করতে দেয়ালে আয়না লাগাতে পারেন। এছাড়া হালকা সবুজ, আকাশি বা সাদা রঙ রান্নাঘরকে আরও সতেজ দেখায়।

আরও পড়ুনঃ থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

রঙিন কিচেন অ্যাকসেসরিজ রাখুন: রঙিন কাপ, প্লেট বা ট্রে ব্যবহার করলে রান্নাঘরে গ্রীষ্মের প্রাণবন্ত আবহ তৈরি হয়।

গাছপালা রাখুন পরিমিতভাবে: ছোট টবে গাছ বা ফুল রাখলে রান্নাঘর সতেজ লাগে। তবে অতিরিক্ত গাছপালা রাখলে জায়গা ছোট দেখাতে পারে।

প্রাকৃতিক আলো ঢুকতে দিন: দিনের বেলায় জানালা খোলা রাখুন, যাতে পর্যাপ্ত আলো ও বাতাস ঢুকতে পারে। এতে গুমোট ভাব অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট এই পরিবর্তনগুলো শুধু রান্নাঘরের সৌন্দর্যই বাড়ায় না, গরমের দিনে কাজ করাও অনেক বেশি স্বস্তিদায়ক করে তোলে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক