রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে রাতে কী রান্না করবেন, এই সমস্যা এখন প্রায় প্রতিদিনের। সময় কম, কিন্তু স্বাদের সঙ্গে আপোস করতে ইচ্ছা করে না। ঠিক সেই জায়গাতেই সহজ সমাধান হতে পারে ‘পনির মখমলি’। নামের মতোই নরম, ক্রিমি এবং সুগন্ধি এই নিরামিষ পদটি খুব সহজে মাত্র ১০ মিনিটেই তৈরি করা যায়। সাধারণ পনিরের কষা বা চিলি পনির খেয়ে যদি একঘেয়েমি এসে থাকে, তাহলে এই রেসিপি আপনার রাতের ডিনারকে দিতে পারে অন্য স্বাদ।  

নিরামিষের দিনে পনির অনেকের কাছেই প্রোটিনের প্রধান উৎস। কিন্তু বারবার একই ধরনের রান্না খেলে স্বাদে বিরক্তি আসা স্বাভাবিক। তাই স্বাদ বদলের জন্য নতুন রন্ধন প্রণালী হিসেবে ‘পনির মখমলি’ এখন অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। দই, লেবুর রস, গোলমরিচ এবং গোটা গরম মশলার মিশেলে তৈরি এই পদটি একদিকে যেমন দ্রুত তৈরি হয়, অন্যদিকে তেমনই রিচ ও রেস্তোরাঁ স্টাইল স্বাদ দেয়। এই পদটির সবচেয়ে বড় সুবিধা হল, খুব কম সময়ে সহজ উপকরণ দিয়ে বানানো যায়, কিন্তু খেতে লাগে একেবারে প্রিমিয়াম রেস্তোরাঁ স্টাইল ডিশের মতো। যারা ঝটপট রান্না করতে চান কিন্তু স্বাদে কোনও আপোস করতে চান না, তাদের জন্য এটি একদম পারফেক্ট অপশন। 

উপকরণ:  ৫০০ গ্রাম পনির, আধ কাপ দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ গরম মশলাগুঁড়ো, ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ লেবুর রস, আধ চা চামচ লেবুর খোসা, স্বাদমতো নুন ও চিনি, ২ টেবিল চামচ সাদা তেল, আধ চা চামচ গোটা জিরে, ৮–১০টি গোটা গোলমরিচ,  ৩টি এলাচ, ১ টুকরো দারচিনি, ৩টি লবঙ্গ, ১টি তেজপাতা, ২টি চেরা কাঁচালঙ্কা, ১ মুঠো ধনেপাতা কুচি, আধ চা চামচ মাখন।

প্রণালী: প্রথমে পনির টুকরো করে কেটে নিন। একটি বাটিতে পনিরের সঙ্গে দই, আদা-রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, লেবুর খোসা এবং স্বাদমতো নুন ভালভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিন। চাইলে ১৫–২০ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন, এতে স্বাদ আরও ভাল হবে। এরপর কড়াইতে তেল গরম করে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও গোলমরিচ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে ম্যারিনেট করা পনির কড়াইয়ে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন, যাতে মশলা পনিরের সঙ্গে ভালভাবে মিশে যায়। এরপর অল্প চিনি, সামান্য গোলমরিচ গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা এবং মাখন দিয়ে আবার মিশিয়ে নিন। শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ‘পনির মখমলি’।

পনির মখমলি পরিবেশন করা যায় গরম গরম রুটি, পরোটা, পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে। হালকা ক্রিমি গ্রেভি আর সুগন্ধি মশলার কারণে এটি যে কোনও খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস