এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, 120Hz AMOLED ডিসপ্লে এবং 5500mAh ব্যাটারির মতো ফিচার থাকা Vivo V40e 5G এখন আগের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সংস্থা Flipkart-এ ফোনটির দাম নেমে এসেছে ২৫ হাজার টাকার নিচে। Vivo V40e 5G ভারতে লঞ্চ হয়েছিল ₹28,999 দামে। বর্তমানে Flipkart-এ ফোনটির দাম ₹24,999, অর্থাৎ লঞ্চ দামের তুলনায় সরাসরি ₹4,000 কমে গিয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্ক অফার ব্যবহার করলে আরও ₹1,250 পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ফলে ফোনটি আরও কম দামে কেনা সম্ভব।

ফিচার ও ডিজাইন

ফোনটিতে রয়েছে 6.77-ইঞ্চির Full HD+ 3D curved AMOLED ডিসপ্লে। স্ক্রিনটি 120Hz refresh rate সাপোর্ট করে। এছাড়া ভেজা হাতে ফোন ব্যবহারের জন্য Wet Touch ফিচারও রয়েছে। পারফরম্যান্সের জন্য Vivo V40e 5G-তে MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা OIS সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 8MP ultra-wide camera। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে মিলবে 50MP ক্যামেরা। সামনে ও পিছনের ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ডিং করা যায়। ব্যাটারির দিক থেকে ফোনটিতে রয়েছে 5500mAh ব্যাটারি এবং 80W wired fast charging support। এছাড়া IP64 rating থাকায় ধুলো ও জলের ছিটে থেকে ফোনটি কিছুটা সুরক্ষা পাবে। ফোনটির ওজন প্রায় 183 গ্রাম এবং এতে in-display fingerprint sensor রয়েছে।  

কি সুবিধা মিলবে?

২৫ হাজার টাকার আশেপাশে Vivo V40e 5G এখন মূলত তাদের জন্য আকর্ষণীয় হতে পারে, যারা curved AMOLED display, ভাল selfie camera এবং দ্রুত charging-সহ একটি 5G smartphone খুঁজছেন। তবে এটি 2024 সালের ফোন হওয়ায় কেনার আগে একই দামের নতুন মডেলগুলির processor, battery এবং software support-এর সঙ্গে তুলনা করে নেওয়া ভাল।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা