মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার SUV-র বাজারে নতুন গাড়ি আনছে Hyundai। ভারতীয় গাড়ির বাজারে শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছে Hyundai Bayon। আগামী ১২ অক্টোবর গ্লোবালি গাড়িটি লঞ্চ হবে। তার আগেই ভারতে গাড়িটির বুকিং শুরু করে দিয়েছে সংস্থা। মাত্র ১১ হাজার দিয়েই বুক করা যাচ্ছে। যাঁদের কাছে মনে হয় Venue কিছুটা ছোট, আবার Creta কিনতে মন সায় দেয় না, তাঁদের জন্য নতুন এই SUV একটি বিকল্প হয়ে উঠতে পারে। ডিজাইনেও থাকছে Hyundai-র প্রচলিত SUV-গুলির থেকে আলাদা ভাবনা।

কেমন হবে ডিজাইন?

Bayon-এর সামনের অংশে থাকছে Hyundai-র H-Edge LED DRL, সরু LED হেডল্যাম্প এবং চওড়া, মাসকুলার বাম্পার। SUV-টির বডি ডিজাইনে রয়েছে জ্যামিতিক হুইল আর্চ এবং র‍্যাপ-অ্যারাউন্ড ডোর ক্ল্যাডিং। ছাদের উপর মিলবে ব্রিজ-স্টাইল রুফ রেল। সঙ্গে থাকছে ডুয়াল-টোন অ্যালয় হুইল। শুধু সামনেই নয়, পিছনের অংশেও থাকছে নতুন ডিজাইন। সামগ্রিকভাবে গাড়িটির নকশায় SUV-র পাশাপাশি ক্রসওভার ডিজাইনের ছোঁয়াও দেখা যাবে।

সাইজ কেমন Bayon-এর?

নতুন Hyundai Bayon-এর দৈর্ঘ্য প্রায় ৪.২ মিটার। তুলনায় Hyundai Venue একটি সাব-কমপ্যাক্ট SUV, আর Creta-র দৈর্ঘ্য প্রায় ৪.৩ মিটার। অর্থাৎ মাপের দিক থেকে Bayon সত্যিই দুই গাড়ির মাঝামাঝি জায়গা দখল করবে। কেবিনেও পর্যাপ্ত জায়গা দেওয়ার চেষ্টা করেছে Hyundai। ফলে পরিবার নিয়ে লং ড্রাইভ কিংবা শহরের দৈনন্দিন ব্যবহারে গাড়িটি কতটা আরামদায়ক হয়, সেদিকেও নজর থাকবে।

ইঞ্জিনে কী থাকছে?

Hyundai Bayon-এ থাকতে পারে ১.৫ লিটারের চার-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল এবং CVT গিয়ারবক্সের বিকল্প থাকার কথা। এই ইঞ্জিনটি Hyundai Creta-তেও ব্যবহার করা হয়। তবে Bayon-কে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে CNG-এর সম্ভাবনাও।

প্রথম Hyundai SUV-তে CNG

জানা যাচ্ছে, Bayon-এর ফ্যাক্টরি-ফিটেড CNG ভ্যারিয়েন্ট বাজারে আনার পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবে এলে Hyundai-এর এই সেগমেন্টের গাড়িতে প্রথমবার সরাসরি কোম্পানির CNG অপশন দেখা যেতে পারে। CNG সংস্করণের সঙ্গে ম্যানুয়াল গিয়ারবক্সই থাকার সম্ভাবনা।

কেমন হবে ভিতরের কেবিন?

Hyundai এখনও Bayon-এর সম্পূর্ণ ইন্টেরিয়র প্রকাশ করেনি। তবে গাড়িটিতে প্রিমিয়াম কেবিন দেওয়ার ইঙ্গিত মিলেছে। কেবিনে সাদা -কালো অথবা ধূসর-কালো থিম থাকতে পারে। ড্যাশবোর্ডে থাকতে পারে ডুয়াল-স্ক্রিন সেটআপ। অর্থাৎ ইনফোটেনমেন্ট এবং ড্রাইভারের জন্য আলাদা স্ক্রিন মিলতে পারে। সেন্টার কনসোলে টাচস্ক্রিনের পাশাপাশি ফিজিক্যাল বাটন ও কন্ট্রোল নব রাখার সম্ভাবনাও রয়েছে।

রাস্তা আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, হাড়হিম ঘটনা মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন