অবশেষে প্রকাশিত হল ICSE ও ISC-র ফলাফল, সেরার তালিকায় কোন রাজ্য?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আজ বৃহস্পতিবার দশম ও আইসিএসই এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)।  নির্ধারিত সময়ের অনেক আগেই ফল প্রকাশ হওয়ায় স্বস্তি পেয়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত ফলপ্রকাশের ফলে পড়ুয়ারা এখন উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে বলেই মনে করছে শিক্ষামহল। এবার ফলাফলে পাশের হার যেমন  উজ্জ্বল, তেমনই সময়মতো ফল ঘোষণার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহলে।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ICSE পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১৮ শতাংশ। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ, আর ছাত্রীদের ক্ষেত্রে তা ৯৯.৪৬ শতাংশ-আবারও মেয়েরাই এগিয়ে। দেশের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি ৯৯.৮৫ শতাংশ পাশের হার নিয়ে সবার নজর কেড়েছে।অন্যদিকে ISC পরীক্ষাতেও উজ্জ্বল সাফল্য। পাশের হার ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ, আর ছাত্রীদের ৯৯.৪৮ শতাংশ। এই ক্ষেত্রেও দক্ষিণ ভারতের রাজ্যগুলি ৯৯.৮৭ শতাংশ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে।

আরও পড়ুনঃ অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

পড়ুয়ারা কীভাবে দেখবে ফল

আইসিএসসি (ICSE) এবং আইএসসি (ISC)-র রেজাল্ট প্রকাশের পরে পড়ুয়ারা ওয়েবসাইটে নিজের ফল দেখতে পারবে। দুই জায়গাতে তাঁরা ফলাফল দেখতে পারবেন। http://cisce.org বা http://results.cisce.org -এ ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে। শুধু ওয়েবসাইটই নয়, DigiLocker পোর্টালেও রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পড়ুয়াদের http://results.digilocker.gov.in -এ যেতে হবে। http://cisce.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে ‘Course’ অপশন থেকে ICSE বা ISC বেছে নিতে হবে। তারপর পড়ুয়ার Unique ID, Index Number এবং CAPTCHA দিতে হবে। তারপরেই সামনে চলে আসবে রেজাল্ট। অন্যদিকে, DigiLocker-এ Index Number, Unique ID এবং জন্মতারিখ দিলেই রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

পাশাপাশি, ফলাফল নিয়ে অসন্তুষ্ট পড়ুয়ারা ১ থেকে ৪ মে-র মধ্যে খাতা রিভিউয়ের আবেদন করতে পারবে। রিভিউয়ের ফল প্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে। এছাড়া, উন্নত ফলের জন্য ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগও রাখা হয়েছে। ৮ থেকে ১৪ মে-র মধ্যে রেজিস্ট্রেশন করে ১৫ জুন পরীক্ষায় অংশ নেওয়া যাবে, যার ফল প্রকাশ হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। সব মিলিয়ে, দ্রুত ফলপ্রকাশ ও উচ্চ সাফল্যের হার-দুই মিলিয়ে এ বছরের ফলাফল শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন