জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম চাকরি জীবনের সবচেয়ে বড় অর্জন। আর প্রথম বেতন সেই সাফল্যের প্রথম স্বাক্ষর। বাবা-মা কষ্ট করে বড় করেছেন। জীবনের সব সঞ্চয় ব্যয় করে ছেলেকে পড়িয়েছেন নামী শিক্ষা প্রতিষ্ঠানে। বাবা মায়ের সেই কষ্ট-সংগ্রাম ভোলেননি ছেলে। তাই চাকরির প্রথম মাসের মাইনের পুরোটাই গর্ভধারিণীর হাতে তুলে দিলেন ছেলে।

আইআইএম থেকে এমবিএ সম্পন্ন করেছেন যুবক। প্রথম বেতন হাতে পেয়েই এমনই এক সিদ্ধান্ত নিলেন অশ্বজিৎ কাম্বলে। আধুনিক প্রযুক্তির সুবিধা থাকা সত্বেও তিনি অনলাইনে টাকা পাঠাননি। বরং পুরো টাকা নগদে তুলে নিয়ে সরাসরি বাবা-মায়ের হাতে তুলে দেন। এই আবেগঘন মুহূর্তটি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় দ্রুত এবং হাজার হাজার মানুষ তাঁর প্রশংসা করেন। জানা গিয়েছে, একটি পারিবারিক আলাপচারিতা থেকেই এই ভাবনার সূত্রপাত। পারিবারিক আলোচনায় অশ্বজিতের বাবা স্মৃতিচারণ করেন নিজের প্রথম চাকরির কথা। তিনি জানান, চাকরি জীবনের শুরুতে নিজের প্রথম উপার্জনও তিনি বাবা-মায়ের হাতে তুলে দিয়েছিলেন। সেই গল্প শুনেই অনুপ্রাণিত হন অশ্বজিৎ। তিনি উপলব্ধি করেন, অনলাইন লেনদেন যতই সহজ হোক না কেন, নিজের হাতে প্রথম উপার্জন তুলে দেওয়ার অনুভূতির আলাদা মূল্য রয়েছে। তাই কোনও ডিজিটাল ট্রান্সফার না করে তিনি পুনেতে থাকা বাবা-মায়ের কাছে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমনই কাজ! ভিডিওতে দেখা যায়, বাড়িতে পৌঁছে অশ্বজিৎ প্রথমে তাঁর বাবা-মাকে চোখ বন্ধ করতে বলেন। এরপর তাদের সামনে নগদ টাকার বান্ডিল রেখে দেন। চোখ খুলতেই দু’জনেই বিস্মিত হয়ে পড়েন। বাবা কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যান, আর মা আবেগ সামলাতে পারেননি।

 

View this post on Instagram

 

A post shared by Ashwajeet Kamble (@ashwajeet.live)

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

ভিডিওটি পোস্ট করার সময় অশ্বজিৎ লেখেন, ‘আজ আমি যা হয়েছি, তার পেছনে আমার বাবা-মায়ের অবদানই সবচেয়ে বেশি।’ ভিডিওর একটি অংশে লেখা ছিল, ‘আইআইএম থেকে স্নাতক হওয়ার পর আমার প্রথম বেতন বাবা-মায়ের হাতে তুলে দিলাম।’ এই দৃশ্য নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। একজন ব্যবহারকারী লেখেন, ‘অনলাইনে টাকা পাঠানোর বদলে হাতে টাকা দেওয়ার সিদ্ধান্তটাই সবচেয়ে সুন্দর। টাকার মূল্য শুধু অঙ্কে নয়, অনুভূতিতেও মাপা যায়।’ আরেকজনের মন্তব্য, ‘এটাই একজন সন্তানের জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্তগুলোর একটি।’ তৃতীয় একজন লেখেন, ‘প্রতিটি ছেলে-মেয়েই এমন একটা দিনের স্বপ্ন দেখে, যেদিন নিজের উপার্জনের টাকা গর্বের সঙ্গে বাবা-মায়ের হাতে তুলে দিতে পারবে।’ 

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই