ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার পর্দা পেরিয়ে এবার দিল্লির রাজপথে নেমেছে তরুণদের এক আলোচিত আন্দোলন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আজ শনিবার (৬ জুন) দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে সোশ্যাল মিডিয়াভিত্তিক আলোচিত গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকাও। দিল্লি পুলিশের অনুমতি নিয়েই এই শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আন্দোলনকারীদের মূল দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দেশজুড়ে বিষয়টি ঘিরে তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের প্রতিফলন ঘটাতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। যোগ দিয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডাও। অভিনেত্রী রিচা চাড্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে প্রতিবাদকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। নিজের পোস্টে তিনি জানান, বর্তমানে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে দিল্লিতে। শৈশব, স্কুলজীবন এবং কলেজের স্মৃতিবিজড়িত শহরটির কথা উল্লেখ করে তিনি দেশের যুবসমাজকে সহমর্মী, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, লোকদেখানো দেশপ্রেমিক না হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার। দয়ালু, শান্ত এবং সহানুভূতি হওয়ার। মন থেকে পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি।’

আরও পড়ুন: যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

পোস্টের শেষে রিচা একটি প্রতিকী মন্তব্যও করেন। তিনি লেখেন, ‘ইতিহাসে বহু শক্তিশালী প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও তেলাপোকা টিকে রয়েছে, যা সংগ্রাম ও স্থিতিশীলতার প্রতীক হিসেবেই তিনি উল্লেখ করেন।’ অন্যদিকে, অভিনেতা অতুল কুলকার্নিও আন্দোলনরত তরুণদের সমর্থনে বার্তা দিয়েছেন। এক পোস্টে তিনি স্বীকার করেন যে আগের প্রজন্ম অনেক ক্ষেত্রেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে তিনি তরুণদের সততা, মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দেশ গঠনের আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিগ বস ১৯-এর প্রতিযোগী ও বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ এবং প্রকাশ রাজও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?