জানেন কি কেন আজাদ হিন্দ বাহিনী এবং জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত?

আজাদ হিন্দ বাহিনী এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিজেদের করে নিয়েছিল। তবে...

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২৩ জানুয়ারি, নেতাজি জন্মদিবস। তার দু’দিন পরেই ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস। কিন্তু জানেন কি কেন আজাদ হিন্দ বাহিনী এবং ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত?

ভারতের পতাকার একটি নকশা তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের ভাটলাপেনামারু গ্রামের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া। সময়টা ১৯১৬ সাল। লাল এবং সবুজ রঙের সেই পতাকায় চরকা যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন মহাত্মা গান্ধি। তারপর বিবর্তিত হতে হতে সেই পতাকা হয়েছিল গেরুয়া, সাদা এবং সবুজ রঙের। পতাকার (FLAG) মাঝে নীল রঙের চরকা। ১৯৩১ সালে করাচি কংগ্রেস অধিবেশনে এই পতাকা দেখা যায় প্রথম।

আজাদ হিন্দ বাহিনী এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিজেদের করে নিয়েছিল। তবে ভেঙ্কাইয়া’র আঁকা সেই ত্রিবর্ণ পতাকায় চরকার বদলে ছিল লম্ফমান বাঘ। যা অহিংসার অবস্থানের বদলে সশস্ত্র লড়াই বোঝায়। ওই পতাকায় লেখা হত ‘আজাদ হিন্দ’।  ‘আজাদ’ লেখা থাকত গেরুয়া রঙের ওপরে। আর ‘হিন্দ’ লেখা থাকত সবুজ রঙের ওপরে। আর সাদা রঙে দেখা যেত লম্ফমান বাঘের ছবি। এই বাঘের ছবিই পরবর্তীকালে দেখা গিয়েছে নেতাজি’র তৈরি ফরওয়ার্ড ব্লকের পতাকায়।

পিঙ্গালি ভেঙ্কাইয়া’র নকশার ‘ত্রিবর্ণ’- ভারতের জাতীয় পতাকা, কংগ্রেস এবং আজাদহিন্দ ফৌজের কাছে ছিল ও আছে- গর্বের, মর্যাদার, স্বপ্নের এবং দেশমাতাকে স্বাধীন করার লড়াই ও স্বাধীনতার সাফল্যের রঙ হিসেবে।  

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের