সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কালীঘাটে উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার কাকভোরে পৌঁছে গিয়েছে শালবনি থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা এদিন সকালে চলে আসেন অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে। এখানেই শুক্রবার এসেছিলেন সিআইডি আধিকারিকরাও। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে এদিন হানা দিয়েছে পুলিশ।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। শালবনি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ভোর রাতে কলকাতায় আসে শালবনি থানার পুলিশ। সুমিত রায় অভিষেকের বাড়িতে লুকিয়ে থাকতে পারে সন্দেহে এদিন তল্লাশি চালায় পুলিশ। শালবনি থানার পুলিশ প্রথমে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে। তারপরেই বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে যায়। কাকভোরে এসে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলার পরেও খোলেনি দরজা। এরপরে গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে তল্লাশি চালানোর পরে বেরিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ আধিকারিকরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র খোঁজ চালাচ্ছেন। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিআইডি। শুক্রবার সেই নোটিস দিতেই কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষার পরে অভিষেককে নোটিস দেওয়া হয়। এবার রাত পোহাতেই ফের ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতে হানা দিল পুলিশ। 

 

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!