২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বাজেট 5G স্মার্টফোন বাজারে নতুন চমক আনতে চলেছে iQOO। সংস্থাটি  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, iQOO Z11 Lite আগামী ২৪ জুলাই লঞ্চ হবে। লঞ্চের আগেই সংস্থার তরফে ফোনটির ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারের ঝলক সামনে আনা হয়েছে। যা ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সংস্থার প্রকাশিত টিজার অনুযায়ী, iQOO Z11 Lite-এ থাকবে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, উল্লম্বভাবে সাজানো ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল এবং আকর্ষণীয় টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল। ফোনটি Midnight Blue এবং Solar Flame এই দুই রংয়ে বাজারে আসবে। এছাড়াও এতে থাকবে  Dynamic Light Notification সিস্টেম, যা নোটিফিকেশনের সময় LED আলোর মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে।

পারফরম্যান্সের জন্য iQOO Z11 Lite-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। কোম্পানির দাবি, এই চিপসেট দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে ৬,৫০০mAh ব্যাটারি এবং ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনাও সামনে এসেছে।শুধু হার্ডওয়্যার নয়, iQOO এই ফোনে একাধিক AI ভিত্তিক ফিচারও যোগ করছে। এর মধ্যে AI Captions এবং AI Creation -এর মতো টুল থাকবে, যা ব্যবহারকারীদের আরও স্মার্ট অভিজ্ঞতা দেবে।

iQOO Z11 Lite ভারতে Amazon এর মাধ্যমে বিক্রি হবে। সংস্থা এখনও ফোনটির দাম ঘোষণা করেনি, তবে এটি বাজেট 5G সেগমেন্টে প্রতিযোগিতামূলক মূল্যে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। লঞ্চ ইভেন্টে স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, ভ্যারিয়েন্ট এবং দাম প্রকাশ করা হবে। 

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড