Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতে বিরিয়ানি খাওয়ার পর বাড়িতে তরমুজ খেয়েছিলেন পরিবারের সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় বমি ও পেট খারাপ। এরপর একে একে মৃত্যু হয় একই পরিবারের চার জনের। মুম্বইয়ের এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াতেই নতুন করে উঠতে শুরু করেছে একটি প্রশ্ন-রাতে তরমুজ খাওয়া কি আদৌ নিরাপদ? যদিও এখনও পর্যন্ত চিকিৎসক বা ফরেন্সিক রিপোর্টে তরমুজকেই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি, তবুও এই ঘটনা ঘিরে রাতের খাবারের পর ফল খাওয়ার অভ্যাস নিয়ে নতুন করে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

গরমের অন্যতম জনপ্রিয় ফল তরমুজ। শরীর ঠান্ডা রাখা থেকে জলশূন্যতা দূর করা-সব ক্ষেত্রেই তরমুজের উপকারিতা নিয়ে কোনও সন্দেহ নেই। পুষ্টিবিদদের মতে, তরমুজে প্রায় ৯৪ শতাংশ জল থাকে। পাশাপাশি এতে রয়েছে লাইকোপিন, পটাশিয়াম ও ফাইবারের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ফল খাওয়ারও নির্দিষ্ট সময় রয়েছে।  রাতে বিশেষ করে সন্ধ্যা ৭টার পর তরমুজ বা অন্য কোনও ফল না খাওয়াই ভালো। তাঁর মতে, তরমুজ সামান্য অ্যাসিডিক হওয়ায় রাতে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে গেলে তা ঠিকমতো হজম নাও হতে পারে। ফলে অস্বস্তি, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তিনি দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তরমুজ খাওয়াকেই সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেন।

আরও পড়ুনঃ কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

বিশেষ করে যাঁদের হজমশক্তি দুর্বল, আইবিএস, অ্যাসিডিটি বা ব্লোটিংয়ের সমস্যা রয়েছে, তাঁদের বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাতের ভারী খাবারের পর তরমুজ খেলে অনেক সময় ঘন ঘন প্রস্রাবের কারণে ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। তাই তরমুজ যতই স্বাস্থ্যকর হোক না কেন, কখন ও কতটা খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি