গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, বানিয়ে ফেলুন ঝাল-ঝাল শুঁটকি চিংড়ি ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নার তালিকায় শুঁটকি চিংড়ি ভর্তার স্থান একেবারেই আলাদা! শুকনো চিংড়ির ঝাঁঝালো গন্ধ, কাঁচালঙ্কার ঝাল, পেঁয়াজ-রসুন আর সর্ষের তেলের মিশেলে তৈরি এই পদটি গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। 

উপকরণ

২৫০ গ্রাম চিংড়িশুঁটকি, ৪টি পেঁয়াজ, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১/২চা চামচ আদা বাটা, ৩-৪টি  কাঁচালঙ্কা, ৩টি  শুকনো লঙ্কা,  ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো  নুন, ১ টেবিল চামচ লেবুর রস। 

পদ্ধতি

প্রথমে চিংড়ি শুঁটকি ভাল করে পরিষ্কার করে নিন। পেঁয়াজ মোটা করে কুচিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে অর্ধেক পেঁয়াজ দিয়ে মুচমুচে করে ভেজে তুলে রাখুন। এই ভাজা পেঁয়াজই ভর্তায় দারুণ স্বাদ আনবে। একই তেলে শুকনো লঙ্কা দিয়ে প্রায় এক মিনিট ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই পরিষ্কার করা চিংড়ি শুঁটকি মাছ দিয়ে ভাল করে ভাজুন। শুঁটকি থেকে বের হওয়া জল সম্পূর্ণ শুকিয়ে গেলে এর মধ্যে বাকি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং ২ থেকে ৩টি কাঁচালঙ্কা দিয়ে কম আঁচে প্রায় ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। প্রয়োজন অনুযায়ী নুন দিন। গ্যাস বন্ধ করে শুঁটকি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর ভাজা শুঁটকি, ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা, সামান্য সর্ষের তেল ও লেবুর রস একসঙ্গে নিয়ে মিক্সিতে ভাল করে বেটে নিন। চাইলে মিক্সির বদলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি শুঁটকি ভর্তা।

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার