মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেদারনাথ যাওয়ার স্বপ্ন অনেকেরই। কিন্তু যাতায়াত, থাকা-খাওয়া এবং পাহাড়ি পথের খরচের কথা ভাবলেই অনেকেই পিছিয়ে যান। তবে একটু পরিকল্পনা করে, আগেভাগে ট্রেনের টিকিট কেটে এবং শেয়ার গাড়ি ব্যবহার করলে কলকাতা থেকে কেদারনাথের বাজেট ট্রিপ প্রায় ৯ হাজার টাকার আশপাশে রাখা সম্ভব। তবে এই হিসাব অত্যন্ত সাশ্রয়ী ভ্রমণ এবং জনপ্রতি খরচের আনুমানিক হিসাব।

কীভাবে যাবেন?

কলকাতা-হরিদ্বার
হাওড়া থেকে দুন বা কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বার যেতে পারেন। স্লিপার ক্লাসে ভাড়া প্রায় ৬৮০ টাকা। ট্রেনে খাবারের জন্য আনুমানিক ২২০ টাকা ধরলে প্রথম দিনের খরচ প্রায় ৯০০ টাকা।

 হরিদ্বার -সোনপ্রয়াগ -গৌরীকুণ্ড
হরিদ্বারে এক রাত বাজেট হোটেলে থেকে পরদিন ভোরে সোনপ্রয়াগের বাস ধরতে হবে। বাসভাড়া আনুমানিক ৬০০–৮০০ টাকা। সোনপ্রয়াগ থেকে শেয়ার জিপে প্রায় ₹৫০ দিয়ে গৌরীকুণ্ড যাওয়া যায়।

কোথায় থাকবেন?
হরিদ্বারে বাজেট হোটেল বা ধর্মশালায় প্রায় ৫০০ টাকার মধ্যে থাকার চেষ্টা করতে পারেন। গৌরীকুণ্ডে রাত কাটাতে প্রায় ৭০০ টাকা এবং কেদারনাথে বাজেট ক্যাম্প/হোটেলে প্রায় ১,০০০ টাকা ধরে রাখুন। 

গৌরীকুণ্ড-কেদারনাথ
চতুর্থ দিন ভোরে ট্রেক শুরু করতে হবে। দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে বিকেলের মধ্যে কেদারনাথ পৌঁছনোর পরিকল্পনা করা যায়। ট্রেকের খাবার বাবদ প্রায় ৩০০ টাকা এবং গৌরীকুণ্ডে ব্যাগ রেখে দিলে আরও ১০০ টাকা খরচ হতে পারে।

 কেদারনাথ দর্শন ও ফেরার পথ
পরদিন সকালে কেদারনাথ মন্দির ও কালভৈরব দর্শন করে পায়ে হেঁটে গৌরীকুণ্ডে নামতে হবে। সেখান থেকে ব্যাগ নিয়ে সোনপ্রয়াগে ফিরে বাজেট হোটেলে রাত কাটানো যায়।

মোট খরচ কত?

প্রথম দিন: ৯০০ টাকা
দ্বিতীয় ও তৃতীয় দিন: ২,৩০০টাকা
চতুর্থ দিন: ১,৬০০ টাকা
পঞ্চম দিন: ১,৫০০ টাকা
ষষ্ঠ দিন: ১,৩০০ টাকা
সপ্তম দিন: ১,৩০০ টাকা

আনুমানিক খরচ: ৮,৯০০টাকা।

অর্থাৎ, কলকাতা থেকে কেদারনাথের এই যাত্রা প্রায় ৯ হাজার টাকার মধ্যে করা সম্ভব হতে পারে। তবে যাত্রার আগে ট্রেন, বাস, থাকার জায়গা এবং কেদারনাথ যাত্রার সরকারি নিয়ম অবশ্যই যাচাই করে নিন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল