লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লিভ-ইন, ইদানিং এই শব্দবন্ধটি আর অপরিচিত নয়। বিয়ের আগে সঙ্গীকে আরও ভাল করে চিনে নিতে চান, কিংবা বিয়ের বাঁধনে না জড়িয়েই একসঙ্গে থাকতে চান এই দুই কারণেই অনেক যুগল লিভ-ইন সম্পর্ক বেছে নেন। এক ছাদের তলায় থাকা, সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া, একে অপরের অভ্যাস বোঝার সুযোগ, সবই থাকে এই সম্পর্কে। কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে তৈরি হতে পারে নানা জটিলতা। তাই লিভ-ইনে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই ভেবে দেখা দরকার।

. লিভ-ইনে যাওয়ার আগে সম্পর্কটিকে দু’জন কী ভাবে দেখছেন, তা স্পষ্ট করে কথা বলা জরুরি। একজন যদি ভবিষ্যতে বিয়ে বা দীর্ঘমেয়াদি সম্পর্ক চান, আর অন্য জন যদি শুধু একসঙ্গে থাকতে চান, তা হলে পরে মতবিরোধ তৈরি হতে পারে। তাই শুরুতেই প্রত্যাশা পরিষ্কার করুন।

২. বাড়িভাড়া, বিদ্যুৎ, বাজার, খাবার কিংবা অন্যান্য সংসার খরচ কোন খরচ কে বহন করবেন, তা আগে ঠিক করে নিন। টাকা-পয়সা নিয়ে অস্পষ্টতা অনেক সময় সম্পর্কের মধ্যেও চাপ তৈরি করে।

৩. শুধু দীর্ঘ দিনের পরিচয় রয়েছে বলেই সব তথ্য জানা হয়ে যায় না। সঙ্গীর পরিচয়, পেশা, বৈবাহিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাচাই করে নেওয়া প্রয়োজন। কোনও তথ্য গোপন রাখা হচ্ছে কি না, সেটিও খেয়াল করুন।

৪. নতুন ঠিকানায় উঠলে পরিবার বা বিশ্বাসযোগ্য কোনও ব্যক্তিকে কোথায় থাকছেন তা জানিয়ে রাখুন। জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কাছের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাও গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজনীয় নথি, টাকা ও ব্যক্তিগত জিনিসপত্র নিজের নিয়ন্ত্রণে রাখুন।

আরও পড়ুনঃরোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

৫.লিভ-ইন সম্পর্ককে ঘিরে ভারতীয় আইনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সম্পর্কের অধিকার, সম্পত্তি, সন্তানের অধিকার বা কোনও বিরোধ তৈরি হলে কী আইনি পথ রয়েছে, এসব সম্পর্কে আগে থেকেই ধারণা থাকা ভাল। প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে।

লিভ-ইন সম্পর্কের সিদ্ধান্ত তাই শুধু একসঙ্গে থাকার নয়, বরং পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ এবং নিরাপত্তারও বিষয়। আবেগের পাশাপাশি বাস্তব দিকগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নিলে পরবর্তী জটিলতার সম্ভাবনা অনেকটাই কমানো যায়।

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা