দুর্গাপুজোর আগে পদ্মের আকাল, মালদায় জলের অভাবে ফুটছে না ফুল

পদ্মের পুকুরের সংখ্যা কমে গিয়েছে এমনিতেই। আবার এই বছর মালদা জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি। ফলে পুকুরে জলও নেই তেমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুকুরে জল নেই, শুকিয়ে যাচ্ছে পদ্মের (LOTUS) পাতা। জলের অভাবে তেমন ভাবে ফুটছে না ফুল। শরতের মরশুমে পদ্মপুকুরগুলিতে দেখা গিয়েছে ফুলের অভাব। বাজারে এখন থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে পদ্ম। দুর্গা পুজোয় পদ্ম লাগেই, তবে এবারে আগে থেকেই দেখা যাচ্ছে পদ্মের আকাল। পুজোয় এবার মালদা জেলায় পদ্ম ফুল পর্যাপ্ত পরিমাণে মিলবে না, এমনটাই দাবি জেলার ফুল বিক্রেতাদের। এখন থেকেই বাইরে থেকে পদ্ম আমদানি করতে হচ্ছে মালদা বাজারে।

মালদা জেলার হবিবপুর,বামোনগোলা,গাজোল ও পুরাতন মালদা ব্লকে বেশি পরিমাণে পদ্ম ফুলের পুকুর দেখা যায়। একসময় এই অঞ্চলের অধিকাংশ পুকুরে পদ্ম চাষ হতো। তবে বর্তমানে পুকুরগুলিতে মাছ চাষের চাহিদা বেড়েছে। তাই পুকুরের মালিকেরা পদ্মের গাছ পরিষ্কার করে সেখানে শুরু করেছেন মাছ চাষ। তার জেরে পদ্মের পুকুরের সংখ্যা কমে গিয়েছে এমনিতেই। আবার এই বছর মালদা জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি। ফলে পুকুরে জলও নেই তেমন। পদ্মের গাছও বৃদ্ধি পাচ্ছে না সেভাবে। তার ওপর শরতের মরশুমে পুকুরেই শুকিয়ে যাচ্ছে পদ্মের পাতা।

পদ্মফুলের অবস্থাও শোচনীয়। বাইরে থেকে আমদানি করার জন্য ফুল তেমন তাজা নয়। পুজোর আগে এই অবস্থায় মাথায় হাত পড়েছে চাষি, বিক্রেতার। মাথায় হাত ক্রেতাদেরও। কারণ এখন থেকেই পদ্ম বিকোচ্ছে চড়া দামে। পুজোয় সেই মূল্য বাড়বে আরও।

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস