আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে পরোটা খেতে ইচ্ছে করলেও ব্যস্ততার জন্য অনেকেই আটা মাখা, লেচি তৈরি করা আর বেলার ঝামেলার জন্য পিছিয়ে যান। তার উপর পেঁয়াজের স্টাফিং ভরে পরোটা বেলার সময় ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। তবে এবার সেই সব ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন মুচমুচে পেঁয়াজ পরোটা। আটা মাখতে বা বেলতে হবে না, শুধু তৈরি করতে হবে একটি ঘন ব্যাটার। তারপর সরাসরি তাওয়ায় ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু পরোটা। সময়ও লাগবে একেবারে অল্প। 

উপকরণ 

গমের আটা- ১ কাপ

মাঝারি আকারের পেঁয়াজ-১টি, কুচি করা

কাঁচা লঙ্কা 

ধনেপাতা-২ টেবিল চামচ 

লাল লঙ্কার গুঁড়ো-আধ চা চামচ

জোয়ান-আধ চা চামচ

জিরে-আধ চা চামচ

চাট মশলা-সামান্য

নুন-স্বাদমতো

জল-প্রয়োজনমতো

তেল বা ঘি 

পদ্ধতি  

প্রথমে একটি বড় পাত্রে আটা, কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা নিন। এবার এতে লাল লঙ্কার গুঁড়ো, জোয়ান, জিরে, চাট মসলা ও নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, এখানে শক্ত বা নরম আটা তৈরি করতে হবে না। বরং এমন একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করতে হবে, যা চামচ দিয়ে তাওয়ায় সহজে ছড়ানো যায়। ব্যাটার খুব পাতলা হলে তাওয়ায় ছড়িয়ে যাবে, আবার বেশি ঘন হলে গোল করে ছড়াতে সমস্যা হবে। এবার তাওয়া ভাল করে গরম করে সামান্য তেল বা ঘি মাখিয়ে দিন। এক বড় চামচ ব্যাটার তাওয়ায় দিয়ে চামচের সাহায্যে ধীরে ধীরে গোল করে ছড়িয়ে দিন। খুব পাতলা করার দরকার নেই। মাঝারি আঁচে পরোটা সেঁকুন। নিচের দিকটা হালকা সোনালি হয়ে এলে উপর থেকে সামান্য তেল বা ঘি দিন। সাবধানে উল্টে অন্য দিকটাও সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। শেষে চাটনি বা রায়তার সঙ্গে পরিবেশন করুন গরম গরম পেঁয়াজ পরোটা। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২