বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে একই পদ রান্নার হরেক রকম পদ্ধতি থাকে। ইডলিও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ ভারতে চাল-ডাল ছাড়াও বিভিন্ন উপাদানে তৈরি হয় সুস্বাদু ইডলি। সকালের টিফিনের ইডলি বেঁচে গেলে তা আর ফেলে দেওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই সেই ইডলি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও চটপটে ‘তন্দুরি ইডলি চাট’। স্বাদে অনন্য এই স্ন্যাকস মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা সম্ভব এবং সন্ধ্যার জলখাবার হিসেবেও এটি দারুণ জনপ্রিয়। এটি বানানোও খুব সহজ। 

প্রয়োজনীয় উপকরণ:

* ৪-৫টি বেঁচে যাওয়া ইডলি
* ২ টেবিল চামচ দই
* ১ চা চামচ তন্দুরি মশলা
* আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
* সামান্য লবণ
* কুচোনো পেঁয়াজ
* কুচোনো টমেটো
* ধনেপাতা কুচি
* তেঁতুলের চাটনি
* ভুজিয়া (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:

প্রথমে ইডলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর একটি পাত্রে দই, তন্দুরি মশলা, লঙ্কার গুঁড়ো ও লবণ মিশিয়ে ম্যারিনেট করুন। এরপর ইডলির টুকরোগুলো ওই মিশ্রণে ভালভাবে মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর হালকা তেল দিয়ে প্যানে ভেজে বা এয়ার ফ্রায়ারে মুচমুচে করে নিন। পরিবেশনের সময় একটি প্লেটে ভাজা ইডলি সাজিয়ে তার উপর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ও তেঁতুলের চাটনি ছড়িয়ে দিতে পারেন। চাইলে উপরে ভুজিয়া দিয়ে পরিবেশন করতে পারেন। এতে চাটের স্বাদ আরও বেড়ে যাবে। কম সময়ে তৈরি হওয়া এই তন্দুরি ইডলি চাট যেমন সুস্বাদু, তেমনি বেঁচে যাওয়া খাবারকে নতুন রূপে পরিবেশনেরও একটি চমৎকার উপায়।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি