‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি কখনও কাউকে উটের পিঠে বসে অফিসের কাজ করতে দেখেছেন? সত্যিই কি তা সম্ভব? যদিও ইন্টারনেটের যুগে অসম্ভব বলে আর কিছু নেই।  অফিসের ডেস্ক, কফিশপ কিংবা বাড়ির বারান্দা ছেড়ে এবার ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নতুন ঠিকানা হয়ে উঠেছে সাহারা মরুভূমি, আর অফিসের চেয়ারের জায়গা নিয়েছে একটি  উট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা  গিয়েছে, সাহারা মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ির মাঝখানে এক ব্যক্তি উটের পিঠে বসে ল্যাপটপে কাজ করছেন। দেখে মনে হচ্ছে, তিনি কোনো Zoom মিটিং বা অফিস কলেই ব্যস্ত। আশপাশে নেই কোনো অফিস ভবন, নেই শহরের কোলাহল। ভিডিওটি শেয়ার করেছেন নিউইয়র্কভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর সাদ আখতার। তিনি ভিডিওর ওপর মজার ক্যাপশন জুড়ে দেন, ‘POV: He told his boss he’s working from home.’ অর্থাৎ, বসকে হয়তো তিনি জানিয়েছেন যে বাড়ি থেকে কাজ করছেন, তবে সেই ‘বাড়ি’ যে মরুভূমির বুক চিরে এগিয়ে চলেছে, তা বোধহয় বসও কল্পনা করেননি। ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নেয়। কেউ মন্তব্য করেছেন, ‘WFH মানে এখন আর ওয়ার্ক ফ্রম হোম নয়, Wherever Feels Home!’ 

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

তবে মজার পাশাপাশি অনেকের মনে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, সাহারার মতো জনমানবহীন মরুভূমিতে ইন্টারনেট সংযোগ এল কোথা থেকে? কেউ মজা করে জানতে চেয়েছেন, উটটির গলায় কি স্যাটেলাইট রাউটার ঝুলছিল, নাকি সেটিই ছিল চলন্ত Wi-Fi হটস্পট।এই ভিডিও যেন আধুনিক কর্মসংস্কৃতির এক নতুন প্রতিচ্ছবি। প্রযুক্তি আর ইন্টারনেটের কল্যাণে এখন অফিসের চার দেয়াল ভেঙে গেছে অনেক আগেই। আজ বাড়ি, কাল কফিশপ, আর পরশু হয়তো মরুভূমি। তাই ভবিষ্যতে যদি কেউ মাউন্ট এভারেস্টের চূড়া থেকে অফিস মিটিংয়ে যোগ দেন, অবাক হওয়ার কিছু থাকবে না।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস