বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকালে জামাকাপড় ধোয়ার পরও অনেক সময় এক ধরনের ভ্যাপসা গন্ধ থেকে যায়। দামি ডিটারজেন্ট বা সুগন্ধি ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করেও সেই সমস্যা মেটে না। বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে অন্যতম কারণ জলের তাপমাত্রা। ঠান্ডা বা সাধারণ তাপমাত্রার জল কাপড়ের দৃশ্যমান ময়লা পরিষ্কার করলেও ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীবকে পুরোপুরি ধ্বংস করতে পারে না। আর বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে সেই জীবাণুগুলিই দ্রুত বংশবৃদ্ধি করে কাপড়ে দুর্গন্ধ তৈরি করে।

বর্ষায় জামাকাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে-

• গরম জল ব্যবহার করুন: সম্ভব হলে ৬০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম জলে কাপড় কাচুন। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি অনেকটাই কমে।

• রোদ না থাকলে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকোন: ঘরের ভেতরে কাপড় শুকোলে জানলা খুলে রাখুন বা ফ্যান চালিয়ে দিন, যাতে আর্দ্রতা দ্রুত কমে।

• মেশিনে দীর্ঘক্ষণ ভেজা কাপড় ফেলে রাখবেন না: ধোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাপড় বের করে শুকোতে দিন। ভেজা অবস্থায় রেখে দিলে দুর্গন্ধ তৈরি হতে পারে।

• পরিমাণমতো ডিটারজেন্ট ব্যবহার করুন: অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ে জমে থেকে জীবাণু ও দুর্গন্ধের কারণ হতে পারে।

• ওয়াশিং মেশিন নিয়মিত পরিষ্কার করুন: ড্রাম, রাবারের গ্যাসকেট এবং ডিটারজেন্ট ট্রে পরিষ্কার রাখলে মেশিনে ছত্রাক বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।

• তোয়ালে ও বিছানার চাদর আলাদা করে কাচুন: এগুলোতে তুলনামূলক বেশি জীবাণু জমে, তাই আলাদা ধুলে পরিষ্কারও ভালো হয়।

• সম্পূর্ণ শুকনো না হলে আলমারিতে রাখবেন না: সামান্য ভেজাভাব থাকলেও কাপড়ে দ্রুত ভ্যাপসা গন্ধ তৈরি হতে পারে।

• প্রয়োজনে এক বালতি গরম জল যোগ করুন: টপ-লোড বা সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে আলাদা করে গরম জল যোগ করলে ধোয়ার কার্যকারিতা আরও বাড়ে।

বর্ষার দিনে কাপড় ধোয়ার অভ্যাসে এই ছোট্ট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে। সঠিক তাপমাত্রার জল ব্যবহার করলে সাধারণ ওয়াশিং মেশিনেও অনেকটাই মিলতে পারে হাইজিনিক ধোয়ার সুবিধা। ফলে জামাকাপড়ে ভ্যাপসা গন্ধের সমস্যা কমবে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান