৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বাজারে নতুন স্মার্টফোন আনল Motorola। কোম্পানির G সিরিজের নতুন ফোন Moto G Max এর সবচেয়ে বড় আকর্ষণ ৭০০০mAh ব্যাটারি।এর সঙ্গে রয়েছে 120Hz ডিসপ্লে, Snapdragon চিপসেট, 50MP Sony ক্যামেরা এবং Android 16। এই ফোনটি একটি মাত্র RAM ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে।

ভারতে Moto G Max-এর 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। ফোনটি Pantone Alaskan Blue, Pantone Malaga এবং Pantone Stargazer এই তিনটি রঙে পাওয়া যাবে। প্রথম সেল শুরু হবে ২০ অগস্ট দুপুর ১২টায়। নির্দিষ্ট অফারে ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধার কথাও জানানো হয়েছে। Moto G Max-এ 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 1050 nits ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। ডিসপ্লে সুরক্ষিত করতে Corning Gorilla Glass 7i দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। 

ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৭০০০mAh ব্যাটারি। এর সঙ্গে 30W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফলে যারা দীর্ঘক্ষণ ফোনে গেমিং, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কাজ করেন, তাঁদের জন্য বড় ব্যাটারি সুবিধা দিতে পারে। ফটোগ্রাফির জন্য Moto G Max-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে রয়েছে 50MP Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 32MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য রয়েছে Dual 5G, Wi-Fi 5, Bluetooth 5.1 এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনও রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে, বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা এই তিনটি ফিচারকে সামনে রেখে ৩০ হাজার টাকার কম দামের সেগমেন্টে নতুন Moto G Max বাজারে প্রতিযোগিতা তৈরি করতে পারে।

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আত্মনির্ভর ভারত তৈরি করতেই হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?