জিভে জল আনা রাজকীয় মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের গোল্লা নাড়ু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্ষীরের গোল্লা নাড়ু বাংলার একটি অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী মিষ্টি। এটি সাধারণ নারকেল নাড়ুর চেয়ে একদম আলাদা। উৎসব-পার্বণে এই নাড়ু আভিজাত্য বাড়িয়ে তোলে। সহজ পদ্ধতিতে বানিয়ে নিন পারফেক্ট স্বাদের ক্ষীরের গোল্লা নাড়ু!  

উপকরণ

দুধ: ৭৫০ মিলিলিটার

চালের গুঁড়ো: ৫০ গ্রাম

চিনি গুঁড়ো : ১ টেবিল চামচ

সাদা তেল বা ঘি: ভাজার জন্য

নারকেল কোরা (মিহি করে বাটা): ২ কাপ

চিনি: ৩ কাপ

ভোজ্য কর্পূরঃসামান্য

ঘিঃ ১ চা চামচ

পদ্ধতি

একটি ভারী কড়াইতে দুধ জ্বাল দিয়ে অনবরত নাড়তে থাকুন। দুধ শুকিয়ে যখন ঘন ক্ষীরে পরিণত হবে, তখন আঁচ থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। এবার এই ক্ষীরের সাথে চালের গুঁড়ো এবং ১ টেবিল চামচ চিনি গুঁড়ো খুব ভালো করে মেখে একটি মসৃণ ডো বা মণ্ড তৈরি করুন। এই মণ্ড থেকে ছোট ছোট বল বা গোল্লা তৈরি করে নিন। কড়াইতে তেল বা ঘি গরম করে ক্ষীরের গোল্লাগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইতে মিহি করে বাটা নারকেল কোরা এবং চিনি মিশিয়ে একদম কম আঁচে নাড়তে থাকুন। পাক দিতে দিতে মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে একসঙ্গে দলা পাকিয়ে আসবে, তখন আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে সামান্য ভোজ্য কর্পূর মিশিয়ে নিন। এবার এক একটি ক্ষীরের গোল্লাকে নারকেলের পুর দিয়ে ঢেকে হাতের তালুর সাহায্যে গোল গোল করে নাড়ুর আকারে গড়ে তুলুন। তৈরি সুস্বাদু ক্ষীরের গোল্লা নাড়ু!

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর