নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রবিবার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নবরাত্রি। সেই হিসেবে, সবাই ইতিমধ্যেই উপবাসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নবরাত্রির উপবাসে সারাদিন উপোস করে থাকলে মাঝেমধ্যে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। তখন অনেকেই বাজার থেকে কিনে আনেন প্যাকেটজাত নোনতা খাবার। কিন্তু বাড়িতেই যদি তৈরি করে রাখা যায় মুচমুচে, সুস্বাদু সাবুদানা-চিনাবাদামের মিক্সচার? একবার বানিয়ে ঠিক ভাবে সংরক্ষণ করলে বেশ কিছু দিন খেতে পারবেন এই মুখরোচক খাবার। চায়ের সঙ্গে হোক বা উপবাসের ফাঁকে হালকা খিদে মেটাতে, এই মিক্সচার হতে পারে দারুণ মুখরোচক খাবার।

উপকরণ

সাবুদানা – ১ কাপ

চিনাবাদাম – ১ কাপ

কিসমিস

কারিপাতা

কাঁচালঙ্কা

জিরে – আধ চা চামচ

বিট নুন – স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো

ঘি – প্রয়োজনমতো

প্রণালী

প্রথমে সাবুদানা ভাল করে বেছে নিন। কড়াইয়ে অল্প আঁচে শুকনো খোলায় ভেজে নিন। সাবুদানা মুচমুচে হয়ে ফুলে উঠলে নামিয়ে রাখুন। একসঙ্গে বেশি সাবুদানা দেবেন না। প্রয়োজনে অল্প অল্প করে ভাজুন। এ বার কড়াইয়ে সামান্য ঘি বা উপবাসে গ্রহণযোগ্য তেল গরম করুন। তাতে চিনাবাদাম দিয়ে ভেজে নিন। বাদাম হালকা সোনালি হলে তুলে রাখুন। একই কড়াইয়ে জিরে ও কারিপাতা দিন। ইচ্ছা হলে কাঁচালঙ্কাও দিতে পারেন। অল্প আঁচে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। এরপর কিসমিস দিয়ে দিন। এ বার ভাজা সাবুদানা ও চিনাবাদাম কড়াইয়ে ঢেলে দিন। উপর থেকে বিট নুন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। সব উপকরণ সমান ভাবে মিশে গেলে আঁচ বন্ধ করে দিন।

এক মাস মুচমুচে রাখতে কী করবেন?

মিক্সচার দীর্ঘদিন ভাল রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, সাবুদানা ও চিনাবাদাম যেন ভাল করে ভাজা হয়। দ্বিতীয়ত, পাত্রে ভরার আগে মিক্সচার সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় ঢাকনা বন্ধ করলে ভিতরে জলীয় বাষ্প জমতে পারে। তৃতীয়ত, পাত্রটি আর্দ্রতা ও সরাসরি রোদ থেকে দূরে রাখুন।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা