Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বাবার শূন্যতা আজও তাড়া করে ’, সম্পর্ক নিয়ে খোলামেলা নোরা ফতেহি

Share:

 

নিজস্ব প্রতিনিধিঃ ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর হিট গানের তালে তালে নাচ এই ছবিটাই যেন বরাবর পরিচিত নোরা ফতেহিকে ঘিরে। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে যে এক গভীর ব্যক্তিগত গল্প লুকিয়ে আছে, তা খুব কমই সামনে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আড়াল সরিয়ে নিজের জীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি।“আমার ড্যাডি ইস্যু আছে” এই এক কথাতেই যেন নিজের ভিতরের বহু বছরের না বলা অনুভূতিগুলো প্রকাশ করলেন নোরা।

ভালোবাসা তাঁর কাছে কখনও সহজভাবে গ্ৰহনযোগ্য ছিল না। তাঁর শৈশব কেটেছে মায়ের সঙ্গেই,বাবার অনুপস্থিতি ছিল জীবনের এক অদৃশ্য অথচ গভীর বাস্তবতা। আজও পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সেই অদৃশ্য মানসিক চাপ বারবার ফিরে আসে। নোরা বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন ,তাঁর মায়ের প্রতি যিনি একা হাতে মেয়েকে ও ছেলেকে বড় করেছেন। তিনি স্বীকার করেছেন, অতীতকে মুছে ফেলা যায় না, কিন্তু তাকে বোঝা যায় তার সঙ্গে সহাবস্থান করা যায়। নিজের ‘ড্যাডি ইস্যু’ নিয়ে আজ আর লজ্জা নেই তাঁর, বরং তা স্বীকার করে তিনি নিজের জীবনের জটিলতাগুলো বুঝতে শিখছেন।

গ্ল্যামার জগতের বাইরেও এই আত্মবিশ্লেষণই যেন নতুন করে চেনাচ্ছে নোরা ফতেহিকে। যেখানে তিনি শুধু একজন তারকা নন, বরং এক সংবেদনশীল মানুষ যে নিজের অভাব আর ভালোবাসার খোঁজকে সাহসের সঙ্গে স্বীকার করেছেন।শেষ পর্যন্ত, এই স্বীকারোক্তি যেন আরও একবার মনে করিয়ে দেয় প্রত্যেক মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে কিছু না বলা ব্যক্তিগত গল্প। আর সেই গল্পগুলোই মানুষটিকে করে তোলে আরও বাস্তব, আরও মানবিক।

পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

শুরু হতেই ‘TRP’-তে জয়জয়কার ‘ঘূর্ণি’র, সেরা পাঁচে নেই ‘পরশুরাম’, তাহলে টপার কে?

টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

কীভাবে খুন চন্দ্রনাথ? তদন্তকারীদের হাতে সিসিটিভি ফুটেজ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?